রাজরাজেশ্বরে করোনা ভ্যাক্সিন কার্যক্রমের উদ্বোধন

স্টাফ রিপোর্টার
চাঁদপুর সদর উপজেলার রাজরাজেশ্বর ইউনিয়নে কোভিড-১৯ ভ্যাক্সিন দেওয়ার কার্যক্রমের উদ্বোধন হয়েছে। শনিবার (৭ আগস্ট) কার্যক্রমের উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজি হযরত আলী বেপারী।
এসময় তিনি বলেন, ইউনিয়ন পর্যায়ে করোনা মহামারী (কোভিড-১৯) এর ভ্যাক্সিন দেওয়া আজ থেকে শুরু হলো। পর্যায়ক্রমে সবাই ভ্যাক্সিন দিতে পারবেন। সকল জনগণকে ভ্যাক্সিন দেওয়া সম্ভব হয়েছে একমাত্র আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকার কারণে সম্ভব হয়েছে। জননেত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে আজ করোনা মহামারী মোকাবেলা করা হচ্ছে। শেখ হাসিনার এ যুদ্ধে আমাদের সবাইকে শামিল হতে হবে। কোভিড-১৯ ভ্যাক্সিন দেওয়া কার্যক্রম শুরু হলো সবাইকে মাস্ক ব্যবহার এবং সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে।
এসময় উপস্থিত ছিলেন ট্যাগ অফিসার (উপজেলা কৃষি কর্মকর্তা) আমিরুল ইসলাম, ইউনিয়ন পরিষদের সচিব মিজানুর রহমান, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলাউদ্দিন বেপারী, সিনিয়র সহ-সভাপতি শাজাহান মোল্লা, ইউনিয়নের মেম্বার আলী আহমেদ বকাউল, মুকবুল হোসেন প্রধানিয়া, পারভেজ গাজী রনি, ইব্রাহীম কামাল সিরাজ, আবু বকর পাটওয়ারী, শফিউল কুড়ালী, জাহাঙ্গীর সরকার, হাসান আলী দেওয়ান, হানিফ বেপারী, মহিলা মেন্বার ময়না বেগম, লুৎফা বেগম, মরিয়ম বেগম, উপজেলা যুবলীগের সদস্য শাহাজালাল বন্ধুকসী, ইউনিয়ন যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দসহ কমিউনিটি ক্লিনিকের সিসিএইচপি ও এমএইচভি ভলান্টিয়াররা।

০৭ আগস্ট, ২০২১।