স্টাফ রিপোর্টার
চাঁদপুর সদর উপজেলার রাজরাজেশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজি মো. হযরত আলী বেপারীর বাবা, রাজরাজেশ্বরের সাবেক ইউপি সদস্য ও বিশিষ্ট ব্যবসায়ী মরহুম হাজী আবদুল কুদ্দুস বেপারীর কুলখানি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ জানুয়ারি) সকালে রাজরাজেশ্বর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে মরহুম হাজি আবদুল কুদ্দুস বেপারীর রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন শরীয়তপুর তারাবুনিয়া দরবারে শরীফের পীর মাও. আবু সালেহ। মিলাদ পরিচালনা করেন বায়তুল আমিন রেলওয়ে জামে মসজিদের মুফতি মাও. ফজলুল হক।
দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. নুরুল ইসলাম নাজিম দেওয়ান, সাধারণ সম্পাদক আলী এরশ্বাদ মিজি, ফরিদগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাড. জাহিদুল ইসলাম রোমান, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আইয়ুব আলী বেপারী, জেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান টুটুল, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি গিয়াস উদ্দিন মিলন, সাবেক সাধারণ সম্পাদক মির্জা জাকির, আক্কাছ আলী রেলওয়ে একাডেমির প্রধান শিক্ষক গোফরান হোসেন, ব্যাবসায়ী ও সংগঠক মো. আলমগীর আলম, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার প্রতিষ্ঠাতা সভাপতি আলম পলাশ, চাঁদপুর মৎস্য বণিক সমবায় সমিতির সভাপতি আ. বারি জমাদার মানিক, সহ-সভাপতি বাদশা মাল, কোষাধ্যক্ষ মাইনুউদ্দীন বেপারী, পরিচালক ছিদ্দিক আলী প্রধানীয়া, খালেক বেপারী, আশিকাটি ইউপি চেয়ারম্যান বিল্লাল হোসেন পাটওয়ারী, শাহমাহমুদপুর ইউপি চেয়ারম্যান মাসুদুর রহমান নান্টু, রামপুর ইউপি চেয়ারম্যান আল মামুন পাটওয়ারী, মৈশাদী ইউপি চেয়ারম্যান মো. নুরুল ইসলাম পাটওয়ারী, তরপুরচন্ডী ইউপি চেয়ারম্যান ইমাম হোসেন রাসেল গাজী, বালিয়া ইউপি চেয়ারম্যান রফিকুল্ল্যাহ পাটওয়ারী, ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আলহাজ আবুল কাসেম খান, হানারচর ইউপি চেয়ারম্যান হাজি ছাত্তার রাঢ়ী, পৌর আওয়ামী যুবলীগের যুগ্ম আহ্বায়ক সফিকুল ইসলাম, সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক অ্যাড. হুমায়ুন কবির সুমন, যুগ্ম আহ্বায়ক শিমুল হাসান শামনু, তাজুল ইসলাম মিয়াজীসহ রাজরাজেশ্বর ইউনিয়ন ও শরীয়তপুরের তারাবুনিয়ার বিভিন্ন জনপ্রতিনিধি, রাজনীতিবিদ, ব্যবসায়ী, এলাকার ধর্মপ্রাণ মুসলমান, মাদ্রাসা, স্কুল প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা।
১৭ জানুয়ারি, ২০২৪।
