চাঁদপুর প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে রেস্তোরাঁ মালিক সমিতির মতবিনিময়

স্টাফ রিপোর্টার
চাঁদপুর প্রেসক্লাবের নবগঠিত কার্যকরি কমিটির সাথে বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি চাঁদপুর জেলা শাখার নেতৃবৃন্দের মতবিনিময় সভা ও ফুলেল শুভেচ্ছা বিনিময় হয়েছে। মঙ্গলবার (১৬ জানুয়ারি) সন্ধ্যায় প্রেসক্লাব মিলনায়তনে চাঁদপুর প্রেসক্লাবের নবগঠিত কমিটির সভাপতি শাহাদাত হোসেন শান্তর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রোটারিয়ান মাহবুবুর রহমান সুমনের পরিচালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি এএইচএম আহসান উল্যাহ ও বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক হাজি মাসুদ আখন্দ।
প্রেসক্লাব সভাপতি তার বক্তব্যে বলেন, প্রেসক্লাব মৌলিক কাজের সাথে মানবিক কাজগুলো করে থাকে। রাষ্ট্রের মৌলিক মানবিক চাহিদা ৬টি, রাষ্ট্র তা বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। আমাদের মৌলিক চাহিদাগুলো নিশ্চিত করতে সরকারকে সহযোগিতা করতে হবে। খাদ্যের দিকটিও একটি মানবিক বিষয়, ব্যবসার সাথে সাথে মানবিক বিষয়টিও মাথায় রাখবেন। আপনারা ব্যবসার সাথে সাথে মানবিক কাজ করবেন, তাহলে সমাজ ও সমাজের মানুষ উপকৃত হবে।
এসময় উপস্থিত ছিলেন চাঁদপুর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি রহিম বাদশা, সহ-সভাপতি রিয়াদ ফেরদৌস, কোষাধ্যক্ষ তালহা জুবায়ের, প্রচার ও দপ্তর সম্পাদক শরীফুল ইসলাম, বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি চাঁদপুর জেলা শাখার সভাপতি হাজি নুরুল আলম লালু, উপদেষ্টা মো. বিপ্লব সরকার, সিনিয়র সহ-সভাপতি বিল্লাল হোসেন গাজী, সহ-সভাপতি ইব্রাহিম খলিল, যুগ্ম সাধারণ সম্পাদক হাজি মজিবুর রহমান মাঈনু আখন্দ, সাংগঠনিক সম্পাদক মো. জাকির হোসেন বেপারী, দপ্তর সম্পাদক জাহিদুল হক মিলন, সমাজকল্যাণ সম্পাদক শরীফুল ইসলাম মামুন, কার্যকরী সদস্য আব্দুল মালেক বেপারীসহ আরো অনেকে।

১৭ জানুয়ারি, ২০২৪।