
সজীব খান
চাঁদপুর সদর উপজেলার রাজরাজেশ্বর ইউনিয়নে ওমর আলী উচ্চ বিদ্যালয়ের আশ্রয়ন কেন্দ্রের প্রয়োজনীয়তা আছে কিনা যাচাই-বাছাইকরণের লক্ষ্যে পরিদর্শন করেছেন দুর্যোগ আশ্রয় কেন্দ্র নিবাসের প্রকল্প পরিচালক আবদুস সালাম সরকার। গতকাল মঙ্গলবার দুপুর ২টায় তিনি সরজমিনে গিয়ে পরিদর্শন করেন।
এ সময় তিনি রাজরাজেশ্বর ইউনিয়নের জন্য ওমর আলী উচ্চ বিদ্যালয়ের আশ্রয়ন কেন্দ্র প্রয়োজনীয়তা বিষয়ে খোঁজ খবর নেন।
এ সময় উপস্থিত ছিলেন কাবিখার উপ-পরিচালক (উপ-সচিব) মো. মনিরুজ্জামান, নির্বাহী প্রকৌশলী মূল্যায়ন আবদুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মো. রফিকুল ইসলাম, রাজরাজেশ্বর ইউপি চেয়ারম্যান আলহাজ হযরত আলী বেপারী, ওমর আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিউল্লাহ সরকার।
স্থানীয় জনগণ ও ইউপি চেয়ারম্যান হযরত আলী বেপারী জানান, রাজরাজেশ্বরের নদীভাংতি জনগণের জন্য ওমর আলী উচ্চ বিদ্যালয়ের আশ্রয়ন প্রকল্পের বিকল্প নেই। দ্রুত আশ্রয়ন প্রকল্পের অসামাপ্ত কাজ শেষ করার অনুমতি দেয়ার জন্য দুর্যোগ মন্ত্রণালয়ের জরুরি হস্তক্ষেপ কামনা করেন তারা।
