মোহাম্মদ হাবীব উল্যাহ্
প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে হাজীগঞ্জের রাজারগাঁও ইউনিয়ন ও কালচোঁ উত্তর ইউনিয়নের ১ হাজার অসহায় ও দুস্থ পরিবার পেলেন নগদ অর্থ সহায়তা। রোববার (৯ মে) সকালে রাজারগাঁও ইউনিয়ন পরিষদ কার্যালয়ে স্বাস্থ্যবিধি মেনে ৫শ’ ও একই সময়ে কালচোঁ উত্তর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ৫শ’ অসহায় ও দুস্থ পরিবারের সদস্যদের মাঝে জনপ্রতি নগদ ৫শ’ টাকা করে মোট ৫ লাখ টাকা বিতরণ করা হয়।
এ দিন সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতিনিধি উপজেলা সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. আব্দুল গনির উপস্থিতিতে রাজারগাঁও ইউনিয়নের সব ওয়ার্ড থেকে আগত ৫শ’ অসহায় ও দুস্থ পরিবারের মাঝে নগদ ৫শ’ টাকা করে মোট ২ লাখ ৫০ হাজার টাকার বিতরণ করেন স্থানীয় ইউপি চেয়ারম্যান আলহাজ আব্দুল হাদী মিয়া। এসময় সব ওয়ার্ডের ইউপি সদস্য, সংরক্ষিত নারী ইউপি সদস্য ও দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
একই সময়ে কালচোঁ উত্তর ইউনিয়নে উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতিনিধি হিসেবে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. গোলামুর রহমান শামীমের উপস্থিতিতে ইউনিয়নের সব ওয়ার্ড থেকে আগত ৫শ’ অসহায় ও দুস্থ পরিবারের মাঝে নগদ ৫শ’ টাকা করে মোট ২ লাখ ৫০ হাজার টাকার বিতরণ করেন স্থানীয় ইউপি চেয়ারম্যান মানিক হোসেন প্রধানীয়া। এসময় সব ওয়ার্ডের ইউপি সদস্য, সংরক্ষিত নারী ইউপি সদস্য ও দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
১০ মে, ২০২১।
