রামপুরের আলগী পাঁচগাঁওয়ে ডিজিটাল পোস্ট অফিসের উদ্বোধন


সজীব খান
চাঁদপুর সদর উপজেলার রামপুর ইউনিয়নের আলগী পাঁচগাঁওয়ের ডিজিটাল পোস্ট অফিসের উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টায় ছোট সুন্দর বাজারে রামপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মমিন উদ্দিন পাটওয়ারীর সভাপতিত্বে এবং ডিজিটাল পোস্টা অফিসের উদ্যোক্তা ও ব্যবস্থাপনা পরিচালক আব্দুল্লাহ হীল মাহফুজুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা বিভাগের ডেপুটি পোস্ট মাস্টার জেনারেল সঞ্জিত চন্দ্র পন্ডিত।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাজীগঞ্জ উপ-বিভাগের পোস্ট অফিস পরিদর্শক কাঞ্চন সাহা, রামপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি আহসান পাটওয়ারী, সাধারণ সম্পাদক মহসিন খান, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ হিল মারুফ, রামপুর ইউনয়িন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলী হোসেন প্রমুখ।
এ সময় রামপুর ইউনিয়নের ব্যবসায়ী, রাজনীতিবিদ, সমাজসেবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।