
এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে
কচুয়া ব্যুরো
মাঝিগাছা এমএম উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকালে বিদ্যালয় মাঠে পরিচালনা পর্ষদের সভাপতি ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপির ব্যক্তিগত সহকারী রাজীব আহম্মেদ রাজুর সভাপ্রধানে ও শিক্ষক মান্নান চৌধুরীর সঞ্চালনায় বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুনুর রশিদ, কচুয়া প্রেসক্লাবের সভাপতি আলমগীর তালুকদার প্রমুখ।
আলোচনা সভা শেষে পরীক্ষার্থীদের সফলতা কামনা করে মিলাদ মাহফিল শেষে দোয়া মোনাজাত পরিচালনা করেন আলহাজ মাওলানা ফকির নেহাল আহম্মেদ আতেকী জৈনপুরী।
