সজীব খান
চাঁদপুর সদর উপজেলার রামপুর ইউনিয়নের জেলেদের মাঝে এপ্রিল মাসের চাল বিতরণ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ এপ্রিল) বেলা ১১টায় রামপুর ইউনিয়ন পরিষদের সামনে আলোচনা সভায় বক্তব্য রাখেন রামপুর ইউপি চেয়ারম্যান আল মামুন পাটওয়ারী, সিনিয়র মৎস্য কর্মকর্তা সুদীর ভুট্টাচর্য, রামপুর ইউনিয়ন ট্যাগ অফিসার মোহাম্মদ হারুন অর রশিদ।
এ সময় উপস্থিত ছিলেন রামপুর ইউপি সচিব মো. রাকিবুল হাসান খান, ইউপি সদস্য ফখরুল ইসলাম পাটোয়ারী, আবু সায়েদ বেপারী, আব্দুল বারেক মোল্লা, হাফেজ আবু তাহের, আব্দুল খালেক খান, আব্দুল মমিন পাটোয়ারী, রিপন পাটোয়ারী, বিশু মজুমদার, সংরক্ষিত মহিলা সদস্য আনোয়ারুল আলম লিপি বেগম, মাসুদা বেগম, আনোয়ারা বেগম।
উল্লেখ্য, রামপুর ইউনিয়নে মোট ১শ’ ৭১ জন জেলে রয়েছে।
২৮ এপ্রিল, ২০২১।
