সজীব খান
চাঁদপুর সদর উপজেলার রামপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি আহসান পাটওয়ারীর মা রাহেলা বেগমের কুলখানি অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার দুপুর ২টায় রামপুর ইউনিয়নের ছোট সুন্দর পাটওয়ারী বাড়িতে কুলখানি অনুষ্ঠিত হয়।
কুলখানিতে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, সাংগঠনিক তাফাজ্জ্বল হোসেন এসডু পাটওয়ারী, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান, সাধারণ সম্পাদক আলী এরশ্বাদ মিয়াজী, সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী, মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা সুলতানা, রামপুর ইউপি চেয়ারম্যান আল মামুন পাটওয়ারী, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কালাম পাটওয়ারী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন জাকির পাটওয়ারী, সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক অ্যাড. হুমায়ুন কবির সুমন, যুগ্ম-আহ্বায়ক শিমুল হাসান শাবনু, তাজুল ইসলাম মিজি, ইকবাল হোসেন পলাশ পাটওয়ারীসহ উপজেলা আওয়ামী লীগ, রামপুর ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, ছাত্রলীগসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ব্যবসায়ী, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
কুলখানি অনুষ্ঠানে মিলাদ ও দোয়া পরিচালনা করেন পাটওয়ারী বাড়ি জামে মসজিদের ইমাম মাও. শফিকুল ইসলাম।
- Home
- চাঁদপুর
- চাঁদপুর সদর
- রামপুরে যুবলীগ সভাপতির মায়ের কুলখানি
