স্টাফ রিপোর্টার
চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নে সাহতলী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সুষ্ঠু ও সুন্দরভাবে পিইসি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সারাদেশে একযোগে পিইসি ও ইবতেদায়ী পরীক্ষা শুরু হয়।
শাহমাহমুদপুর ইউনিয়নের সাহতলী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৫শ’ ১ জন ছাত্র-ছাত্রী পরীক্ষার্থী অংশগ্রহণের কথা থাকলে ও ৭ জন অনুপস্থিত ছিলো। সাহতলী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সুষ্ঠু ও সুন্দরভাবে পরীক্ষা অনুষ্ঠানের জন্য কেন্দ্র সচিব মো. বিল্লাল হোসেন পাটওয়ারী কঠোর ব্যবস্থা নেন।
সাহতলী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্ব পালন করেন উপজেলা পরিসংখ্যান অফিসার গোলাম মোস্তফা, কেন্দ্র সচিবের দায়িত্ব পালন করেন সাহতলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বিল্লাল হোসেন পাটওয়ারী। সাহতলী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে মোট ২২টি বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী পরীক্ষায় অংশগ্রহণ করেন।
কেন্দ্র সচিব বিল্লাল হোসেন পাটওয়ারী বলেন, সাহতলী উচ্চ বিদ্যালয় পিইসি পরীক্ষা কেন্দ্রটি শুরু থেকে এখন পর্যন্ত সুষ্ঠু ও সুন্দরভাবে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এখানে যারা দায়িত্ব পালন করছেন তারা সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করছেন। এ বছরের বাকি পরীক্ষাগুলো সুষ্ঠু ও সুন্দরভাবে যাতে সম্পন্ন হয় সেজন্য তিনি সবার সহযোগিতা কামনা করেছেন।
- Home
- চাঁদপুর
- চাঁদপুর সদর
- সাহতলী উবি কেন্দ্রে সুষ্ঠুভাবে পিইসি পরীক্ষা অনুষ্ঠিত
