রুপসা গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্টের ৬ষ্ঠ আসরের উদ্বোধন

মো. মশিউর রহমান
চাঁদপুরের ঐতিহ্যবাহী রুপসা আহম্মদিয়া উচ্চ বিদ্যালয়ের মাঠে ৬ষ্ঠ বারের মত রুপসা গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটির সদস্য খাজে আহম্মদ মজুমদার।
ফরিদগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য ও আওয়ামী ছাত্রলীগের সাবেক সভাপতি মোহাম্মদ হোসেন মিন্টু পাটওয়ারীর প্রাণবন্ত উপস্থাপনায় সভাপতিত্ব করেছেন রুপসা উত্তর ইউপির চেয়ারম্যান ও টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক ওমর ফারুক ফারুকী। উপদেষ্টামন্ডলী ও কার্যকরী কমিটির সদস্যদের উপস্থিতি অনুষ্ঠানকে আরো জাকজমক করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন রুপসা উত্তর ইউপির চেয়ারম্যান মো. ওমর ফারুক ফারুকী। প্রধান বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হারুনুর রশিদ চৌধুরী, আওয়ামী লীগ নেতা মো. নাজিম উদ্দীন পাটওয়ারী, রুপসা আহম্মদিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বশির আহম্মদ, রুপসা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ নুর হোসেন।
উপস্থিত ছিলেন সাবেক চেয়ারম্যান বিল্লাল হোসেন ভূঁইয়া, বিভিন্ন ওয়ার্ডের জনপ্রতিনিধিবৃন্দ, সামাজিক ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যবৃন্দ, বিগত বছরগুলোর স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন সদস্য সচিব মো. শাহরিয়ার হোসেন রোকন। সব বক্তাই তাদের বক্তব্যে খেলাধুলা ধারাবাহিক ভাবে চলমান রেখে যুবসমাজকে নৈতিক অবক্ষয় থেকে মুক্ত রাখতে অগ্রণী ভূমিকার কথা মনে করিয়ে দেন। টুর্নামেন্টের মূল আকর্ষণ ছিল রুপসা বালিকা উচ্চ বিদ্যালয়ের স্কাউট দলের মনোজ্ঞ শারীরিক কসরত (ডিসপ্লে)। টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দল পাবে এক লাখ টাকার প্রাইজমানি বা গোল্ডকাপ এবং রানারআপ দল পাবেন সত্তর হাজার টাকা বা সমমূল্যের গোল্ডকাপ ট্রপি।
উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করে রুপসা স্পোর্টিং ক্লাব ও ফরিদগঞ্জ জিরো নাইন সুপার নোভেল একাদশ। প্রথম ইনিংসে টসে জিতে ব্যাট করে ফরিদগঞ্জ জিরো নাইন সুপার নোভেল একাদশ তারা ১৩০ রানে ৮ উইকেটে নেয়। এরপর ইনিংসে রুপসা স্পোর্টিং ক্লাব ১৩১ রানের টার্গেটে খেলে ৬ উইকেটে ফরিদগঞ্জ জিরো নাইন সুপার নোভেল একাদশকে পরাজিত করে উদ্বোধনী খেলা জয়ী হয়।
টুর্নামেন্টের প্রথম পুরস্কারের পৃষ্ঠপোষক রুপসা ঐতিহ্যবাহী জমিদার পরিবারের সদস্য সৈয়দ মেহেদী হাছান চৌধুরী, ২য় পুরস্কারের পৃষ্ঠপোষক যথাক্রমে রুপসা উওরের চেয়ারম্যান ও টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক ওমর ফারুক ফারুকী ও রুপসা উত্তর আওয়ামী লীগ সভাপতি আলহাজ নাজিম উদ্দীন পাটওয়ারী। টুর্নামেন্টের কমিটির উদ্বোধনী খেলাটি সার্বিক তত্ত্বাবধানে ছিলেন আওয়ামী লীগ নেতা ও টুর্নামেন্ট কমিটির যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম সুমন। রুপসা গোল্ডকাপ টুর্নামেন্টে প্রতিটি ম্যাচে থাকছে ম্যান অব দ্যা ম্যাচের জন্য আলাদা পুরস্কার। সেরা উইকেটার, সেরা বলার, সেরা ব্যাটসমান নির্বাচন ও সুশৃংখল দলকে পুরস্কার প্রদান করা হবে। খেলায় মিডিয়া পার্টনার আনন্দ টিভি, দৈনিক ইল্শেপাড় চাঁদপুর ও এশিয়ান টিভি।