রোটারী ক্লাব অব চিটাগাং ইম্পেরিয়ালের রক্তের গ্রুপ নির্ণয়

স্টাফ রিপোর্টার
রোটারী ক্লাব অব চিটাগাং ইম্পেরিয়ালের উদ্যোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলাকায় রক্তের গ্রুপ নির্ণয়, রক্তচাপ পরীক্ষা ও উচ্চ রক্তচাপ পরিত্রাণ থেকে করণীয় বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত ১৮ নভেম্বর সকাল ১০টায় ক্লাব প্রেসিডেন্ট রোটা. প্রদ্যোত কুমার সাহার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গ্রামীণ কল্যাণের কর্মকর্তা ডা. ইমন চন্দ্র দাস। এসময় আরো উপস্থিত ছিলেন প্রোজেক্ট চেয়ার প্রেসিডেন্ট ইলেক্ট রোটা. মো. ওমর ফারুক, রোটা. সিপি মো. নজরুল ইসলাম নান্টু, এসিস্ট্যান্ট গভর্নর রোটা. পিপি অ্যাড. এরশাদুর রহমান রিটু, রোটা. পিপি রকি উদ্দিন রিপন, সেক্রেটারী রোটা. কাজী কামরুল ইসলাম চুন্নু, ভাইস প্রেসিডেন্ট রোটা. মোহাম্মদ নুরুদ্দিন, রোটা. ওমর মুনতাকিম মুহিত, ক্লাব ফাস্ট লেডী রোটা. অর্পণা রায়, রোটা. উজ্জ্বল কান্তি বড়ুয়া, রোটা. জসিম উদ্দিন, রোটা. রফিক আহমেদ, রোটার‌্যাক্টর অনন্দিতা সাহা প্রমুখ।
অনুষ্ঠানে একশ’ নারী-পুরুষের রক্তের গ্রুপ নির্ণয়, রক্ত চাপ পরীক্ষা ও উচ্চ রক্তচাপ পরিত্রাণ থেকে করণীয় বিষয়ক পরামর্শ লিফলেট বিতরণ করা হয়।

২৩ নভেম্বর, ২০২৩।