রোটারী ডিস্ট্রিক্ট অ্যাওয়ার্ড পেলেন রোটা. মাহবুবুর রহমান সুমন

স্টাফ রিপোর্টার
রোটারী ডিস্ট্রিক্ট অ্যাওয়ার্ড পেলেন চাঁদপুর রোটারী ক্লাবের সেক্রেটারী (২০২৪-২৫), চাঁদপুর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও দৈনিক ইল্শেপাড়ের প্রধান সম্পাদক রোটা. মাহবুবুর রহমান সুমন। গত শনিবার (২৪ জুন) কুমিল্লা শহরের ফান টাউনের কনভেনশন হলে রোটারী ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট-৩২৮২ এর অ্যাওয়ার্ড সিরিমনিতে তাঁর হাতে ঐ পুরস্কার তুলে দেয়া হয়।
রোটা. মাহবুবুর রহমান সুমন ২০২২-২৩ রোটারী বর্ষে ডিস্ট্রিক্টের ৯টি অনুষ্ঠানে অংশ নেয়ায় অ্যাওয়ার্ড সিরিমনিতে তাকে ঐ পুরস্কার প্রদান করা হয়। তিনি ২০২২ সালের ২ জুলাই চট্টগ্রাম রেডিশন ব্লু এন্ড বে ভিউ হোটেলে ডিস্ট্রিক্ট ইনস্টলেশন, ২০২২ সালের ৯ সেপ্টেম্বর চট্টগ্রামস্থ দি ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ডিস্ট্রিক্ট পাবলিক ইমেজ সেমিনার, ২০২২ সালের ২৪ অক্টোবর চট্টগ্রামস্থ দি ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে রোটারী পোলিও ডে র‌্যালি ও সেমিনার, ২০২২ সালের ১২ নভেম্বর চট্টগ্রাম রেডিশন ব্লু এন্ড বে ভিউ হোটেলে রোটারী ফাউন্ডেশন সেমিনার, ২০২২ সালের ২০ ডিসেম্বর ফেনীর একটি হোটেলে ডিস্ট্রিক্ট প্রিপারেটরী মিটিং, ২০২৩ সালের ১৭-১৮ ফেব্রুয়ারি মৌলভীবাজারের গ্র্যান্ড সুলতান হোটেলে ডিটিটিএস, ২০২৩ সালের ১৭-১৮ মার্চ চট্টগ্রামের নেভী কনভেনশন সেন্টারে ডিস্ট্রিক্ট কনফারেন্স এবং সিলেটে ডিস্ট্রিক্ট এসেম্বলী ও গ্র্যান্ড ম্যানেজমেন্ট সেমিনারে অংশ নিয়েছিলেন। এছাড়া ভারতের কলকাতায় রোটারী ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট-৩২৯১ এর ডিস্ট্রিক্ট কনফারেন্স এবং ভারতের দার্জিলিং ও কাশ্মীরে রোটারী ক্লাব পরিদর্শন করেন।
রোটারী ডিস্ট্রিক্ট গভর্নর রোটা. রুহেলা খান চৌধুরী, ডিস্ট্রিক্ট গভর্নর ইলেক্ট রোটা. ইঞ্জি. মো. মতিউর রহমান, পিডিজি রোটা. প্রফেসর ড. মোহাম্মদ তৈয়ব চৌধুরী, পিডিজি রোটা. দীলনাঁশি মোহসেন, পিডিজি রোটা. ডা. বেলাল উদ্দিন আহমেদ, পিডিজি রোটা. আবু ফয়েজ খান চৌধুরী, ডিস্ট্রিক্ট ফার্স্ট জেন্টেলম্যান রোটা. পিপি মো. জিয়াউদ্দিন চৌধুরী, ডিস্ট্রিক্ট ফিউচার ফার্স্ট লেডী রোটা. সামিনা ইসলাম, ডিস্ট্রিক্ট সেক্রেটারী জেনারেল রোটা. সিপি মোহাম্মদ শাহজাহান ও ডিস্ট্রিক্ট এওয়ার্ড কমিটির চেয়ারম্যান রোটা. পিপি মজিবুর রহমানসহ সিনিয়র রোটারিয়ানরা বিভিন্ন ক্লাবের নেতৃবৃন্দের মধ্যে ২০২২-২৩ রোটারী বর্ষের পুরস্কার বিতরণ করেন।
উল্লেখ্য, ডিস্ট্রিক্ট ইভেন্টে সর্বোচ্চ উপস্থিতি অ্যাওয়ার্ড ছাড়াও রোটা. মাহবুবুর রহমান সুমন ডিস্ট্রিক্ট বেস্ট রোটারিয়ান ও রোটারী পোলিও অ্যাওয়ার্ড ক্যাটাগরিতে পুরস্কার অর্জন করেন।

২৮ জুন, ২০২৩।