স্টাফ রিপোর্টার
‘মাস্ক পড়ুন, সুরক্ষিত থাকুন’ এই স্লোগানে রোটার্যাক্ট ক্লাব অব চাঁদপুরের উদ্যোগে ও ইয়র্ক ফ্যাশানের সহায়তায় শহরের ৩ শতাধিক মানুষের মাঝে করোনাভাইরাস প্রতিরোধে মাস্ক বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সকাল ১১টায় পুরাণবাজারে চাঁদপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি কার্যালয়ের সম্মুখে মাস্ক বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন চেম্বারের সহ-সভাপতি ও রোটা. পিপি তমাল কুমার ঘোষ।
এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর রোটারী ক্লাবের প্রেসিডেন্ট মো. নাসির উদ্দিন খান ও চাঁদপুর চেম্বারের পরিচালক রোটা. গোপাল চন্দ্র সাহা।
আরো উপস্থিত ছিলেন রোটার্যাক্ট ক্লাব অব চাঁদপুরের প্রেসিডেন্ট রো. দেলোয়ার হোসেন সুমন, সেক্রেটারী রো. কাজী আজিজুল হাকিম নাহিন, সাবেক প্রেসিডেন্ট রো. রেজাউল ইসলাম রকি, রো. রেদোয়ান রহমত উল্লাহ সম্রাট, ক্লাবের ভাইস প্রেসিডেন্ট রো. নিলয় কুমার দে, কমিউনিটি সার্ভিস ডিরেক্টর রো. রাজিব খান, প্রোগ্রাম কো-অর্ডিনেটর রো. শাহরিয়া খান হিমেল, সদস্য রো. নাসরিন সুলতানা মিলি। তত্ত্বাবধানে ছিলেন আইপিপি রো. এনামুল ইসলাম সাব্বির।
এইদিন পুরাণবাজারের ট্রাক রোড থেকে শুরু করে বাজার এলাকার খেটে খাওয়া দিনমজুর, পথচারী, বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের লেবার, যানবাহনের চালক, হেলপারসহ সাধারণ মানুষের মাঝে এ মাস্ক বিতরণ করা হয়।
অনুষ্ঠানে রোটা. তমাল কুমার ঘোষ বলেন, শুধু চাঁদপুর রোটার্যক্ট ক্লাব নয় করোনা প্রতিরোধে সবাইকে সচেতন করতে যে যার অবস্থান থেকে কাজ করা উচিত। মাস্ক করোনা প্রতিরোধে ভূমিকা রাখে। তবে সচেতনতা ছাড়া করোনা ভাইরাস প্রতিরোধ করা সম্ভব নয়।
চাঁদপুর রোটারী ক্লাব প্রেসিডেন্ট নাসির উদ্দিন খান বলেন, আমাদের ক্লাব রোটার্যাক্ট ক্লাব অব চাঁদপুরকে অভিভাবকত্ব করেছি। তাদের এই কার্যক্রম মানুষকে নিরাপদ ও সচেতন করার লক্ষ্যে। এই মাস্ক ব্যবহার করে করোনা প্রতিরোধে সহায়ক হবে।
২২ জুলাই, ২০২০।
