স্টাফ রিপোর্টার
রোভার স্কাউট আন্দোলনের শত বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের ব্যবস্থাপনায় ও চাঁদপুর জেলা রোভারের পরিচলানায় ১০জন রোভার সাইকেল চালিয়ে চাঁদপুর থেকে কুমিল্লা হয়ে ঢাকায় যাবেন। ঐ র্যালিতে যাওয়ার সময় সমাজসেবামূলক শ্লোগান প্রচারের মাধ্যমে র্যালি করবেন। গতকাল বুধবার সকাল ৭টায় শহরের শাপলা চত্তর থেকে প্রধান অতিথি হিসেবে সাইকেল র্যালির উদ্বোধন করেন চাঁদপুর জেলা রোভারের সভাপতি ও জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান।
এসময় উপস্থিত ছিলেন শহীদ জাবেদ মুক্ত স্কাউট গ্রুপের সভাপতি মো. রফিক উল্লাহ, কচুয়া বঙ্গবন্ধু ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. জালাল উদ্দিন চৌধুরী, বাবুরহাট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. মোশারফ হোসেন, বাংলাদেশ স্কাউটস চাঁদপুর-লক্ষ্মীপুরের সহকারী পরিচালক দয়াময় হালদার, চাঁদপুর জেলা রোভার কোষাধ্যক্ষ রূপক রায়, চাঁদপুর জেলা রোভার সম্পাদক মো. আখতারুজ্জামান, চাঁদপুর জেলা রোভার অফিস ইনচার্জ মো. সাইফুল ইসলাম, চাঁদপুর জেলা রোভার স্কাউট লিডার মো. শাহ আমানত উল্লাহ, শহীদ জাবেদ মুক্ত স্কাউট গ্রুপের মো. রহমত উল্লা।
সাইকেল র্যালিতে অংশগ্রহণ করছেন- শহীদ জাবেদ মুক্ত রোভার স্কাউট গ্রুপে মো. আবদুল্লাহ, আল আমিন স্কুল এন্ড কলেজ রোভার স্কাউট গ্রুপে মো. সাইফুল ইসলাম, মাইনুল ইসলাম সাফি, চাঁদপুর টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ রোভার স্কাউট দলের মো. নাঈম হোসেন, হাইমচর সরকারি মহাবিদ্যালয় রোভার স্কাউট দলের মাজেদ হোসেন, মো. নাজমুল হোসেন, ইমতিয়াজ আহমেদ ও রিয়াদ হোসেন এবং পুরাণবাজার ডিগ্রি কলেজ রোভার স্কাউট দলের যোবায়ের।
- Home
- প্রথম পাতা
- রোভারিংয়ের শতবর্ষ উপলক্ষে সাইকেল চালিয়ে র্যালির উদ্বোধন করলেন জেলা প্রশাসক
Post navigation
