
ইভটিজিং, বাল্যবিবাহ ও জঙ্গিবাধ বিরোধী
মতলব দক্ষিণ ব্যুরো :
মতলব রয়মনেন নেছা মহিলা ডিগ্রি কলেজের আয়োজনে গতকাল মঙ্গলবার বেলা ১১টায় কলেজ অডিটরিয়ামে ইভটিজিং, বাল্যবিবাহ ও জঙ্গিবাধ বিরোধী সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ একেএমএস ইকবাল।
তিনি তার বক্তব্যে বলেন, ইভটিজিং, বাল্যবিবাহ ও জঙ্গিবাদের বিরুদ্ধে শিক্ষার্থীরাই প্রতিরোধ গড়ে তুলতে পারে। তাই প্রত্যেক শিক্ষার্থী সচেতন হয়ে এসব অপরাধমূলক কর্মকা-ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। এক্ষেত্রে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করা হবে।
কলেজের অধ্যক্ষ মো. শফিকুল ইসলামের সভাপতিত্বে ও উপাধ্যক্ষ আফরোজা খানমের পরিচালনায় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রয়মনেন নেছা মহিলা ডিগ্রি কলেজ গভর্নিং বডির সদস্য দেওয়ান মো. রেজাউল করিম ও দাতা সদস্য মো. হোদায়েত উল্লাহসহ সদস্যবৃন্দ।
