লক্ষ্মীপুর ইউনিয়ন যুবলীগের সম্মেলন অনুষ্ঠিত

আল আমিন ছৈয়াল
বাংলাদেশ আওয়ামী যুবলীগ লক্ষ্মীপুর মডেল ইউনিয়ন শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১০ মার্চ) বিকেল ৩টায় বহরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি।
তিনি বলেন, চাঁদপুর জেলায় লক্ষ্মীপুর মডেল ইউনিয়ন সবচেয়ে বড় ও জনবহুল। এই ইউনিয়নটি নৌকার ঘাঁটি হিসেবে পরিচিত। আগামী নির্বাচনে এই ইউনিয়নের সব নেতাকর্মীরা নৌকার বিজয়ে তাদের সর্বোচ্চ প্রচারণা চালাতে হবে।
তিনি আরো বলেন, এই যুবলীগের সম্মেলনের মধ্য দিয়ে যারা নেতৃত্বে আসবে, নবীন প্রবীণদের নিয়ে যুবলীগকে সঠিকভাবে নেতৃত্ব দিয়ে নৌকার বিজয়কে সুনিশ্চিত করবে ইনশাআল্লাহ। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দেশকে যেভাবে ডিজিটাল বাংলাদেশ তৈরি করেছে তারই ধারাবাহিকতায় স্মার্ট বাংলাদেশ তৈরিতে ভূমিকা রাখতে হবে।
শিক্ষামন্ত্রী বলেন, বর্তমান উন্নয়নকে বাধাগ্রস্ত করতে চায় স্বাধীনতা বিরোধী শক্তি। বিএনপি-জামাত দেশে অস্থিতিশীল পরিস্থিতি করে ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়। তাদের বলতে চাই সকল অপকর্মের দাঁতভাঙ্গা জবাব আমরা দিব। এবং তাদেরকে যেকোনো মূল্যে প্রতিহত করব। আমরা সবাই মিলে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবো।
ইউনিয়ন যুবলীগের সাবেক আহ্বায়ক মো. জহির হাওলাদারের সভাপতিত্বে বিশেষ অতিথীর বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. জেআর ওয়াদুদ টিপু, জেলা আওয়ামী সংগঠনিক সম্পাদক তোফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, সদর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী, স্বাগত বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মো. সেলিম খান, জেলা আওয়ামী যুবলীগের যুগ্ন-আহ্বায়ক মো. মাহফুজুর রহমান টুটুল ও মোহাম্মদ আলী মাঝি, ফরিদগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহিদুল ইসলাম রোমান।
অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক এড. হুমায়ূন কবির সুমন। ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক মো. ফারুক মাঝির সঞ্চালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন সদর উপজেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক মো. শিমুল হাসান শামনু এবং বিশেষ বক্তার বক্তব্য রাখেন সদর উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম-আহ্বায়ক তাজুল ইসলাম মিয়াজী।
আরো বক্তব্য রাখেন হাইমচর উপজেলা যুবলীগের আহ্বায়ক জাহাঙ্গীর হোসেন, সদর উপজেলা যুবলীগের সদস্য আবুল হাসনাত, অ্যাড. মনির হোসেন ঢালী, ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ইউনুস শেখ, সহ-সভাপতি সায়েদ আলী আখন, মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সীমা বেগম।
সম্মেলনে শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য গোলাম আলী আহমদ খান ও গীতা পাঠ করেন বিজয়া ত্রিপুরা।
পরে লক্ষ্মীপুর মডেল ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি হিসেবে ফারুক মাঝি, সাধারণ সম্পাদক শফিক খান, সিনিয়র সহ-সভাপতি শাহ আলম মাঝি ও সাংগঠনিক সম্পাদক মো. শরিফুল ইসলাম হিরনের নাম ঘোষণা করা হয়। আগামি ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার জন্য নির্দেশ দেয়া হয়।

১১ মার্চ, ২০২৩।