আজ চাঁদপুর ফটো জার্নালিস্টের নির্বাচন

৮ পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ১৬জন

স্টাফ রিপোর্টার
বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার কার্যকরি পরিষদ নির্বাচন আজ শনিবার। চাঁদপুর প্রেসক্লাবে বেলা ১১টা থেকে বিকাল ৩টা পর্যন্ত টানা ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ৮টি পদে ১৬জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।
নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা হলেন- সভাপতি পদে এমএ লতিফ ও গোলাম মোস্তফা, সিনিয়র সহ-সভাপতি পদে কেএম মাসুদ ও কবির হোসেন মিজি, সহ-সভাপতি পদে এসএম সোহেল ও এমএম কামাল, সাধারণ সম্পাদক পদে অভিজিত রায় ও শাওন পাটওয়ারী, সিনিয়র যুগ্ম সম্পাদক পদে মাজহারুল ইসলাম অনিক ও আশিক বিন রহিম, সাংগঠনিক সম্পাদক পদে মো. আবদুর রহমান গাজী ও সাইদ হোসেন অপু, কোষাধ্যক্ষ পদে মো. আলমগীর হোসেন পাটওয়ারী ও কে এম সালাউদ্দিন এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে শাহরিয়ার খান কৌশিক ও মুহাম্মদ বাদশা ভুঁইয়া।
এছাড়া যুগ্ম-সম্পাদক পদে শরীফুল ইসলাম, দপ্তর সম্পাদক পদে সজীব খান, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক পদে আনোয়ারুল হক, কার্যনির্বাহী সদস্য পদে চৌধুরী ইয়াসিন ইকরাম, মোহাম্মদ সাইফুল আজম ও শেখ আল মামুনের কোন প্রতিদ্বন্দ্বী প্রার্থী নেই। ভোটগ্রহণের কাজ সম্পন্ন হলে প্রধান নির্বাচন কমিশনার চূড়ান্ত ফলাফলের সাথে তাদের নির্বাচিত ঘোষণা করবেন।
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার বাদল মজুমদার, নির্বাচন কমিশনার মো. মাসুদ আলম ও এম আর ইসলাম বাবু।

১১ মার্চ, ২০২৩।