স্টাফ রিপোর্টার
চাঁদপুর সদর উপজেলা লক্ষ্মীপুর মডেল ইউনিয়ন পরিষদ নির্বাচনে মেম্বার পদে ৯ জন ও সংরক্ষিত মহিলা মেম্বার পদে ৩ জন প্রার্থীসহ
মোট ১২জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) চাঁদপুর সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মো. দেলোয়ার হোসেনের কাছে প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন।
চাঁদপুর সদর উপজেলা রিটার্নিং অফিসার মোহাম্মদ দেলোয়ার হোসেন জানান, ওই ১২ জন প্রার্থী ছাড়া আর কোন প্রার্থী মনোনয়নপত্র জমা দেয়নি। ৩ ফেব্রুয়ারি মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে হয়তোবা অন্য যারা প্রার্থী হয়েছেন তারা মনোনয়নপত্র জমা দিতে পারেন। গতকাল পর্যন্ত কোন চেয়ারম্যান প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দেয়নি।
আজ বুধবার মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন। কাল বৃহস্পতিবার মনোনয়নপত্র যাচাই বাছাই করা হবে। আগামি ১১ ফেব্রুয়ারি মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। ২৮ ফেব্রুয়ারি লক্ষ্মীপুর মডেল ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
মেম্বার পদে যারা মনোনয়নপত্র জমা দিয়েছেন তারা হলেন- ১নং ওয়ার্ড থেকে দুলাল বেপারী, ২নং ওয়ার্ড থেকে মো. মনির শেখ, ৩নং ওয়ার্ড থেকে মো. শফিক রাড়ী, ৪নং ওয়ার্ড থেকে মো. হারেস মজুমদার, ৫নং ওয়ার্ড থেকে মো. হারুনুর রশিদ, ৬নং ওয়ার্ড থেকে শাহ আলম মাঝি, ৭নং ওয়ার্ড থেকে মো. হাবিবুর রহমান টিটু, ৮নং ওয়ার্ড থেকে মো. ফারুক মাঝি ও ৯নং ওয়ার্ড থেকে মো. জহির হাওলাদার।
সংরক্ষিত ১,২ ও ৩নং ওয়ার্ডে থেকে হোসনে আরা বেগম বিউটি, ৪, ৫ও ৬নং ওয়ার্ডে থেকে হাসিনা আক্তার এবং ৭, ৮ ও ৯নং ওয়ার্ড থেকে সিমা আক্তার।
০৩ ফেব্রুয়ারি, ২০২১।
- Home
- চাঁদপুর
- চাঁদপুর সদর
- লক্ষ্মীপুর ইউপি নির্বাচনে ১২ মেম্বার প্রার্থীর মনোনয়নপত্র জমা
