হাইমচরে ওয়ারেন্টভুক্ত ৪ পলাতক আসামি আটক

হাইমচর ব্যুরো
হাইমচরে বিশেষ অভিযান পরিচালনা করে ওয়ারেন্টভুক্ত ৪ পলাতক আসামিকে আটক করেছে পুলিশ।
হাইমচর থানা সূত্রে জানা যায়, গত সোমবার হাইমচর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লার নির্দেশক্রমে এসআই মো. আব্দুল মান্নান, এসআই সঞ্জিত কুমার রায়, এএসআই গোলাম খালেক, এএসআই মোবারক হোসেন বিশেষ অভিযান পরিচালনা করে জিআর ২৬/১৬ এর ওয়ারেন্টভুক্ত ১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি নীলকমল ইউনিয়নের মিয়ার বাজার এলাকার বসু বকাউলের ছেলে মাহবুব বকাউল, ৭৫/ ১৮ এর ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি উত্তর আলগী ইউনিয়নের ছোট লক্ষীপুর গ্রামের আব্দুর রহিম বেপারীর ছেলে সাদ্দাম বেপারী, আলমগীর তহবিলদারের ছেলে সিয়মাম তহবিলদার ও কমলাপুর গ্রামের আলমগীর হোসেনের স্ত্রী সুলতানা বেগমকে আটক করা হয়। আটক আসামিদের আদালতে সোপর্দ করা হয়।
হাইমচর থানার অফিসার ইনচার্জ মো. মাহবুবুর রহমান মোল্লাহ জানান, হাইমচর থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে পলাতক ৪ আসামিকে আটক করা হয়েছে। আসামিদের আদালতে প্রেরণ করা হয়েছে।
০৩ ফেব্রুয়ারি, ২০২১।