লক্ষ্মী রানী দাস তাঁরার মৃত্যুতে সুজিত রায় নন্দীর শোক

স্টাফ রিপোর্টার
মতলব দক্ষিণ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি লক্ষী রানী দাস তারার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন কেন্দ্রিয় আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী।
তিনি এক শোক বার্তায় বলেন লক্ষ্মী রানী দাস (তারা) ছিলেন একজন সাদা মনের পর উপকারি মানুষ। তার মৃত্যুতে মতলব বাসীর যে ক্ষতি হয়েছে তা পুরন হবার নয়। সুজিত রায় নন্দী স্বর্গীয় লক্ষী রানী দাসের বিদেহী আত্মার সদ্গতি কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।