
এই সরকারের আমলে রেলওয়ের ব্যাপক উন্নয়ন হয়েছে : অ্যাড. হুমায়ুন কবির
স্টাফ রিপোর্টার :
লাকসাম রেলওয়ে জংশনে রেল কর্মকর্তার বিদায় অনুষ্ঠানে বাংলাদেশ রেলওয়ে শ্রমিক লীগ কেন্দ্রিয় কমিটির সভাপতি অ্যাড. হুমায়ুন কবির বলেছেন, শেখ হাসিনার সরকারের সময় রেলওয়ের ব্যাপক উন্নয়ন হয়েছে। বিগত ১শ’ বছরেও এমন উন্নয়ন বাংলাদেশে হয়নি। এ সরকার জনগণের ও দেশের উন্নয়নের সরকার। এ সরকারকে আগামি নির্বাচনে আরারও দেশ পরিচালনার জন্য সুযোগ দেয়ার জন্য সবার প্রতি আহবান জানান। তিনি রেলওয়ে কর্মকর্তা-কর্মচারীদের সঠিকভাবে দায়িত্ব পালন করে দেশকে আরো উন্নতির দিকে নিয়ে যাওয়ার আহবান জানান।
বাংলাদেশ রেলওয়ের লাকসামের কর্তকর্তা (জেআরআই) মো. তোফাজ্জল হোসেনের অবসরোত্তর বিদায় সংবর্ধনা অত্যন্ত জাঁকজমকপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার বিকেল ৩টায় রেলওয়ে কর্মকর্তা-কর্মচারী ও সুধীজনের ব্যাপক উপস্থিতির মধ্য দিয়ে লাকসাম জংশন রেলওয়ে স্টেশন প্রাঙ্গণে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজনে করেন লাকসাম রেলওয়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেলওয়ে শ্রমিক লীগ কেন্দ্রিয় কমিটির সভাপতি অ্যাড. হুমায়ুন কবির।
স্টেশন মাস্টার মো. জালাল উদ্দিনের সভাপতিত্বে ও রেলওয়ে শ্রমিক লীগ লাকসাম শাখার সাধারণ সম্পাদক হাছান আহমেদ পলাশের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন লাকসাম পৌরসভার মেয়র অধ্যাপক আবুল খায়ের, লাকসাম উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মহব্বত আলী, কাউন্সিলর মো. খলিলুর রহমান, মোহাম্মদউল্লা, সহকারী সার্জন ডা. জামাল হোসেন, স্টেশন মাস্টার মো. জালাল উদ্দিন, লাকসাম রেলওয়ে থানার পুলিশ পরিদর্শক স্বপন কান্তি বড়ুয়া, এসএসএই (ওয়ে) কুমিল্লা ও লাকসামের দায়িত্বরত কর্মকর্তা লিয়াকত আলী মজুমদার, টিআই/টি আবু তাহের, এসএসএই আবু হানিফ শিকদার, এসএসএই (হেড টিএক্সআর) মো. হাসিম উদ্দিন, এসএসএই (সিগন্যাল) আহমেদ আলী, এসএসএই (ইলেক) মোহাম্মদ হারুন, সিআই/আরএনবি জাহাঙ্গীর আলম, জেআরআই রেজাউল করিম।
অনুষ্ঠানে স্থানীয় কর্মকর্তা-কর্মচারীরা বক্তব্য রাখেন। অনুষ্ঠানের শুরুতে কোরআন থেকে তেলাওয়াত ও অনুষ্ঠানে দোয়ায় মোনাজাত পরিচালনা করেন মাওলানা আ. মান্নান। বিদায় সংবর্ধনা উপলক্ষে একটি স্মরণিকা প্রকাশ করা হয়। অনুষ্ঠানের শেষে বিদায়ী অতিথিকে ক্রেস্ট প্রদান করেন এসএসএই (ওয়ে) কুমিল্লা ও লাকসামের দায়িত্বরত কর্মকর্তা লিয়াকত আলী মজুমদারসহ কর্মকর্তাবৃন্দ।
