স্টাফ রিপোর্টার
চাঁদপুর শহরের নতুনবাজার-পুরাণবাজার ব্রিজের পালবাজার গেট সংলগ্ন সড়কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সড়কে দিয়েই চাঁদপুর মডেল থানা, ডাকঘর ও সদর হাসাপাতালে যাতায়াত করে শত-শত পথচারী। এই সড়ক দিয়ে লেডি প্রতিমা মিত্র বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিদ্যালয়ে যাতায়াত করে। কিন্তু অপ্রিয় হলেও সত্য এই বিদ্যালয়ের সামনে রয়েছে ৪২০ ভোল্টের বিপজ্জনক বৈদ্যুতিক তারে মোড়ানো ঝুঁকিপূর্ণ বৈদ্যুতিক খুঁটি। দীর্ঘদিন যাবত একেবারেই জরাজীর্ণভাবে দন্ডায়মান রয়েছে এ খুঁটিটি।
সরেজমিনে গিয়ে দেখা যায়, লোহার বৈদ্যুতিক খুঁটিটির গোড়ায় ক্ষয়ে গেছে। যে কোন মুহূর্তে খুঁটিটি পরে গিয়ে হতাহতের ঘটনার আশংকা রয়েছে। এদিকে দীর্ঘদিন যাবত এই খুঁটির পাশে ভ্রাম্যমাণ ডাস্টবিন ছিলো। যার কারণে বিষয়টি অনেকেরই চোখ আড়ালে ছিলো। পৌরসভার তত্ত্বাবধায়নে জায়গাটি এখন পরিস্কার হয়েছে। ফলে খুঁটির জরাজীর্ণ অংশটুকু সবার চোখে পরে। জেএসসি পরীক্ষা চলাকালীন সময়ে কয়েকজন অভিভাবকদের নজরে বিষয়টি আসে। পরে তারা সোস্যাল মিডিয়ায় ছবি তুলে ছেড়ে দেয়া হলে মুহূর্তেই ভাইরাল হয় বিষয়টি।
এদিকে জনগুরুত্বপূর্ণ একটি সড়কে একটি উচ্চ বিদ্যালয়ের সামনে ঝুঁকিপূর্ণ বৈদ্যুতিক খুঁটি থাকার বিষয়টি নিয়ে বিদ্যুৎ বিভাগের উপর ক্ষোভ প্রকাশ করেছেন অনেকেই। অনেককেই প্রশ্ন করতে দেখা গেছে, এই খুঁটিটি হঠাৎ পরে গেলে প্রাণহানী ঘটতে পারে, তখন এর দায়ভার কে নিবে?
এ ব্যাপারে চাঁদপুর বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী এস এম ইকবাল জানান, আমরা বিষয়টি সোস্যাল মিডিয়ার মাধ্যমে জেনেছি। তাৎক্ষণিক আমি আমাদের উপ-সহকারী প্রকৌশলী মুক্তাদিরকে ঘটনাস্থলে পাঠিয়েছি। এ সপ্তাহের মধ্যে বৈদ্যুতিক খুঁটিটি সড়িয়ে নতুন খুঁটি লাগানো হবে। ময়লা আবর্জনার কারনে খুঁটিটি নষ্ট হয়ে গেছে। আর এখানে ডাষ্টবিনের ময়লা থাকার ফলে বিষয়টি আমাদের নজরে আসেনি।
- Home
- চাঁদপুর
- চাঁদপুর সদর
- লেডি প্রতিমা বালিকা উবি’র সামনে ঝুঁকিপূর্ণ বৈদ্যুতিক খুঁটি
