শত কণ্ঠে জাতীয় সংগীতের মধ্য দিয়ে চাঁদপুরে পর্দা নামলো মুক্তিযুদ্ধের বিজয় মেলার


শাহ আলম খান
শত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে চাঁদপুরে মাসব্যাপী মুক্তিযুদ্ধের বিজয় মেলা-২০১৯ এর সফল পরিসমাপ্তি হয়েছে। গত শুক্রবার রাতে বিজয় মেলার মঞ্চে চাঁদপুরের বিভিন্ন সংগঠনের শিল্পীদের নিয়ে এই শত কন্ঠে জাতীয় সংগীত পরিবেশিত হয়।
এসময় মেলার চেয়ারম্যান অ্যাড. বদিউজ্জামান ও মহাসচিব হারুন আল রশিদ মেলার সাথে সংশ্লিষ্ট সবার প্রতি ধন্যবাদ জ্ঞাপন করে মুক্তিযুদ্ধের বিজয় মেলা-২০১৯ এর আনুষ্ঠানিক সমাপনী ঘোষণা করেন।
সমাপনীক্ষণে ও শত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশনের আগে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন চাঁদপুর স্থানীয় সরকার বিভাগের ভারপ্রাপ্ত উপ-পরিচালক ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জাহেদ পারভেজ চৌধুরী।
এর আগে সন্ধ্যায় মুক্তিযুদ্ধের বিজয় মেলা-২০১৯ এর স্মরণীকা উন্মোচন করা হয়। স্মরণীকা উন্মোচন পর্বে প্রধান অতিথি ছিলেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল।
এসময় চাঁদপুর জেলা আওয়ামী লীগ কার্যালয়ে মুক্তিযুদ্ধভিত্তিক পাঠাগার গড়ে তুলতে প্রধান অতিথির হাতে বিজয় মেলার পক্ষ থেকে নগদ ১ লাখ টাকা এবং চিশ্তীয়া জামে মসজিদ ভবনের উন্নয়ন কাজের জন্য মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মো. আবু তালেব মাস্টারের হাতে নগদ ২৫ হাজার টাকা তুলে দেন মেলার কর্মকর্তারা।
সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজয় মেলা স্টিয়ারিং কমিটির সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা রোটারিয়ান মহসিন পাঠান, সদস্য ও চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি শহীদ পাটওয়ারী, সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নাসিম উদ্দিন, বিজয় মেলার যুগ্ম মহাসচিব ও দৈনিক ইল্শেপাড়ের প্রধান সম্পাদক রোটারিয়ান মাহবুবুর রহমান সুমন, সাংস্কৃতিক পরিষদের আহ্বায়ক তপন সরকার, সদস্য সচিব মৃনাল সরকার, মাঠ ও মঞ্চ পরিষদের আহ্বায়ক মো. ইয়াহিয়া কিরন, যুগ্ম আহ্বায়ক মানিক দাস, অ্যাড. আমির উদ্দিন মন্টু, মিডিয়া পরিষদের সদস্য সচিব কে এম মাসুদ, স্মৃতি সংরক্ষণ পরিষদের সদস্য সচিব অভিজিত রায়, যুগ্ম আহ্বায়ক দিদারুল আলম চৌধুরী, নাট্য পরিষদের আহ্বায়ক গোবিন্দ মন্ডল, সদস্য সচিব এমআর ইসলাম বাবু, মুহাম্মদ আলমগীর পাটওয়ারী, শাহরিয়ার পলাশ, জীবন, রাজীব চৌধুরী, বাতেনসহ মেলার কর্মকর্তারা।