
প্রেস বিজ্ঞপ্তি
নবাগত পুলিশ সুপার মো. মাহবুবুর রহমান পিপিএম (বার) চাঁদপুর জেলা কমিউনিটি পুলিশিং সমন্বয় কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করবেন। আগামি শনিবার সকাল সাড়ে ১০টায় চাঁদপুর পুলিশ লাইনে এই সভা অনুষ্ঠিত হবে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পুলিশ সুপর ও জেলা কমিউনিটি পুলিশিং সমন্বয় কমিটির প্রধান উপদেষ্টা মো. মাহবুবুর রহমান পিপিএম (বার)। এছাড়া অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
অনুষ্ঠানে কমিউনিটি পুলিশিং জেলা, উপজেলা, পৌর ও বিভিন্ন অঞ্চলের উপদেষ্টা কমিটি এবং কার্যকরী কমিটির নেতৃবৃন্দকে যথাসময়ে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন জেলা কমিউনিটি পুলিশিং সমন্বয় কমিটির সভাপতি ডা. এসএম সহিদ উল্লাহ ও সাধারণ সম্পাদক সুফী খায়রুল আলম খোকন।
১৮ সেপ্টেম্বর, ২০১৯।
