শামছুল হক পাটওয়ারীর মৃত্যুতে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত


বিশেষ প্রতিনিধি
চাঁদপুর শহরের বিশিষ্ট ব্যবসায়ী, সমাজ সেবক ও পালবাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির সাবেক সাধারণ সম্পাদক মো. শামছুল হক পাটওয়ারীর মৃত্যুতে তার রুহের মাগফিরাত কামনা করে মিলাদ মাহফিল, দোয়া ও গরিবদের মাঝে দুপুরে খাবার বিতরণ করা হয়েছে।
গতকাল বুধবার বাদ জোহর শহরের কোড়ালিয়া এলাকায় মো. শামছুল হক পাটওয়ারীর নিজ বাড়িতে পারিবারিক ভাবে এ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। ইসলামী ও আমাদের সমাজের রীতি অনুযায়ী মৃত্যুর ৪/৫ দিনের দিন মৃত ব্যক্তির রুহের মাগফিরাত কামনা ও কবরে শান্তিতে থাকার জন্য মহান আল্লাহ পাকের দরবারে প্রার্থনা করে তাকে বেহেস্তবাসী করার জন্য এ বিশেষ দোয়ার আয়োজন করা হয়েছে। এতে মরহুমের পরিবারের সদস্য, আত্মীয়-স্বজন ও অসংখ্য ধর্মপ্রাণ মুসলমান, এলাকাবাসী অংশগ্রহণ করেন। মিলাদ মাহফিল ও দোয়ায় মরহুম শামছুল হক পাটওয়ারীর রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত পরিচালনা করেন পুরানবাজার ওসমানিয়া মাদ্রাসার আরবি শিক্ষক মাও. মো. তোফায়েল আহমেদ। কোরআন থেকে তেলোয়াত করেন বাহাদুরপুর পীর সাহেবের খতিব মাও. আব্দুল খালেক। পরে মরহুমের পরিবার, আত্মীয়-স্বজন ও অসংখ্য এলাকাবাসী মাঝে তবারুকের ব্যবস্থা করা হয় এবং এলাকার গরিবদের মাঝে দুপুরের খাবার বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, চাঁদপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আমিনুল ইসলাম বাবুল, সাবেক ছাত্রনেতা অ্যাড. মো. হেলাল উদ্দিন, চাঁদপুর প্রেসক্লাবের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শওকত আলী, সাংবাদিক মো. আব্দুল লতিফ, পালবাজারের প্রবীণ ব্যবসায়ী মো. আব্দুল হালিম পাটওয়ারী, মরহুমের ছোট ভাই মো. হারুনুর রশিদ পাটওয়ারী, মিজানুর রহমান হাওলাদার, ব্যবসায়ী মো. সফর উদ্দিন মাস্টার, মনির ছৈয়াল, মো. বাদশা ভুঁইয়া, মো. হোসাইন আহমেদ দুলাল পাটওয়ারী, মো. আব্দুল রাজ্জাক মোল্লা, মো. জাহাঙ্গীর আলম মিজি, মো. জাহাঙ্গীর পাটওয়ারী, মো. শাব্বির হোসেন মন্টু দেওয়ান, প্রাণ-এর চাঁদপুর পরিবেশক মো. হাসান আলী সেন্টু, ছাত্র ইউনিয়ন নেতা মো. জাকির হোসেন মিয়াজী, মরহুমের বড় ছেলে মো. মহিউদ্দিন পাটওয়ারী রিপন, ছাত্র নেতা অপু পাটওয়ারী, মো. হোসেন আলী মিন্টু, দৈনিক ইল্শেপাড় ও অনলাইন নিউজ পোর্টাল ফোকাস্ মোহনার স্টাফ রিপোর্টার মো. শাহ আলম খানসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উল্লেখ্য, গত ২৫ জানুয়ারি ভোর সাড়ে ৫টায় ঢাকা ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে চিকিৎসাধীন অবস্থায় মো. শামছুল হক পাটওয়ারী ইন্তেকাল করেন। ঐদিনই শনিবার বাদ মাগরিব শহরের কোড়ালিয়া বড় পাটওয়ারী বাড়ি জামে মসজিদের সামনে জানাজা শেষে তাকে নিজ বাড়ির সন্নিকটে করবস্থানে দাফন করা হয়।