
মনিরুল ইসলাম মনির
মতলব উত্তর উপজেলার ছেংগারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে নবাগত উপজেলা নির্বাহী অফিসার এএম জহিরুল হায়াতকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
গত ২৭ জানুয়ারী বিকেলে ছেংগারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান শিক্ষক আলহাজ বেনজির আহমেদ মুন্সির সভাপতিত্বে সংবর্ধিত অতিথি বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার এএম জহিরুল হায়াত।
ধর্মীয় শিক্ষক মাওলানা কবির আহমেদের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল কাইয়ুম খান, সোনালী ব্যাংকের ছেংগারচর বাজার শাখার ব্যবস্থাপক মফিজ উদ্দিন, সহকারি মাধ্যমিক শিক্ষা অফিসার আশরাফুল আলম, উপজেলা একাডেমিক সুপারভাইজার সাইফুল ইসলাম, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক একেএম আজাদ, ছেংগারচর পৌর বাজার বণিক সমিতি লিমিটেডের সাবেক সাধারণ সম্পাদক ইবনাল মহিন আহমেদ রিপন।
এ সময় আরো উপস্থিত ছিলেন সিনিয়র শিক্ষক আব্দুল হক খান, গোলাম সারোয়ার, নূর মোহাম্মদ, সিরাজুল ইসলাম, আইয়ুব আলী, কানিজ ফাতেমা, রুমা আক্তার, জহিরুল ইসলাম, মল্লিকা আক্তার, শাহীন আলম।
অনুষ্ঠানে শিক্ষার্থীরা বিদ্যালয়ের সমস্যা ও শিক্ষার্থীদের চাহিদা তুলে ধরে বক্তব্য দেন।
