শাহতলীতে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই

সজীব খান
চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নে বড় শাহতলীতে বৈদ্যুতিক সর্টসার্কিটের অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার (২ এপ্রিল) রাত ৮টায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় কয়েক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
জানা যায়, বড় শাহতলী গ্রামের মৃত হাফেজ চৌধুরীর ছেলে মানিক চৌধুরী ও নান্টু চৌধুরীর পরিবার বসতঘরে অবস্থান করছিলেন। হঠাৎ করে বৈদ্যুতিক সর্টসার্কিট হয়ে বাল্ব পুড়ে সাথে সাথেই আগুন দাউ-দাউ করে লেগে যায়। ঘরে থাকা সবাই কোনরকম বের হয়ে আসলে ও ঘরের আসবাবপত্র, টাকা পয়সা, স্বর্ণালংকার সব কিছুই রয়ে যায়। ঘটনার পর মানিক চৌধুরীর স্ত্রী ডাকচিৎকার দিলে স্থানীয়রা ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। পরে ‘৯৯৯’ ফোন করে চাঁদপুর দমকল বাহিনীকে খবর দিলে তারা ঘটনাস্থলে ছুটে আসে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় চৌধুরী বাড়িতে আগুনের লেলীহান দেখে আমরা ছুটে আসি, এবং আগুন নিয়ন্ত্রন করার চেষ্টা করি। অবস্থা বেগতিগ দেখে স্থানীয়রা চাঁদপুর দমকল বাহিনীকে খবর দিলে তারা ঘটনাস্থলে ছুটে আসে। ততোকক্ষে ঘরটি পুড়ে ছাই হয়ে যায়।
এতে ঘরে থাকা নগদ টাকা, স্বর্ণালংকারসহ সব আসবাবপত্র পুড়ে ছাই হয়। এতে তাদের পরিবারের প্রায় ১০ লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে ধারনা করা হয়েছে।
চাঁদপুর ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর জাকির হোসেনের নেতৃত্বে দমকল বাহিনী ঘটনাস্থলে এসে আগুন একঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।
মানিক চৌধুরীর স্ত্রী জানান, ঘটনার সময় আমরা ঘরেই অবস্থান করছিলাম, হঠাৎ ঘরের বৈদ্যুতিক লাইট বাস্ট হয়ে আগুন লেগে যায়। এতে আমাদের ঘরে থাকা, নগদ টাকা, স্বর্ণালংকার, খাট, স্টিলের আলমিরা ও ফ্রিজসহ সব কিছুই পুড়ে যায়।
চাঁদপুর ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর জাকির হোসেন জানান, ‘৯৯৯’ নম্বর থেকে আমাদের কাছে ফোন আসার সাথে সাথেই ছুটে আসি, এবং আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসি। কি পরিমাণ ক্ষয়-ক্ষতি হয়েছে পরে অনুসন্ধান করে বের করবো।

০৩ এপ্রিল, ২০২২।