
স্টাফ রিপোর্টার
চাঁদপুর সদর উপজেলার শাহতলী পাটওয়ারী বাড়িতে গতকাল রোববার দিনব্যাপী ফ্রি চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। লায়ন্স ক্লাব অব ঢাকা প্যারাডাইজ গোল্ড এ চিকিৎসা সেবার আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চাঁদপুর স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শওকত ওসমান।
ক্লাবের প্রেসিডেন্ট লায়ন হোসনেআরা নাজের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন চাঁদপুর প্রেসক্লাবের সহ-সভাপতি এবং দৈনিক মেঘনাবার্তার সম্পাদক ও প্রকাশক গিয়াস উদ্দিন মিলন।
ক্লাব সেক্রেটারী লায়ন ইকরাম ঢালীর পরিচালনায় অনুষ্ঠানে অতিথি ছিলেন লায়ন্স ডিস্ট্রিক কাউন্সিলর লায়ন এরশাদ করিম রানা, ডিস্ট্রিক্ট গভর্নর লায়ন মোবারক হোসেন, আইপিডিজি লায়ন আশফাকুর রহমান, কেবিনেট ট্রেজারার লায়ন নেয়ামতউল্যা বাবু, জোন চেয়ারম্যান লায়ন শেফালী আকন্দ ও লায়ন আব্দুল আজিজ পাঠান।
স্থানীয়ভাবে অনুষ্ঠানের সার্বিক সহায়তা করেন জাহিদ পাটওয়ারী, কামরুল খান, মামুন আল হাসান, সুমন পাটওয়ারী, শিশির পাটওয়ারী, সাইফুল ইসলাম আজাদ খান, হান্নান গাজী, কবির পাটওয়ারী, বদিউল আলম সুজন গাজী, জাহাঙ্গীর বাদশা, রাসেল গাজী প্রমুখ।
দিনব্যাপী কর্মসূচিতে ছিলো- চক্ষু চিকিৎসা, বাছাইকৃত চক্ষু রোগীদের ছানি অপারেশনের জন্য তালিকা তৈরী, ডায়াবেডিস টেস্ট, ব্লাড গ্রুপিং এবং ওজন ইত্যাদি।
শাহতলীসহ আসপাশের প্রায় ৫টি গ্রামের ৪ শতাধিক মানুষ চিকিৎসা সেবা ও পরামর্শ গ্রহণ করেন।
০৭ অক্টোবর, ২০১৯।
