শাহমাহমুদপুরে কাবিখার কাজের উদ্বোধন

স্টাফ রিপোর্টার
চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের রেললাইন থেকে মাজার সড়কে কাবিখার কাজের উদ্বোধন করা হয়েছে। শনিবার (৯ জানুয়ারি) সকাল ৮টায় ৪নং ওয়ার্ডের কাজের উদ্বোধন করেন শাহমাহমুদপুর ইউপি চেয়ারম্যান স্বপন মাহমুদ।
এ সময় উপস্থিত ছিলেন ৪নং ওয়ার্ড ইউপি সদস্য শফিক কারী, সমাজসেবক জহিরুল ইসলাম চৌধুরীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
শাহতলী রেললাইন থেকে খন্দকার বাড়ি ব্রিজ পর্যন্ত ৫ টনের কাবিখার বরাদ্দ দেয়া হয়। কাজটি যথানিয়মে হবে বলে ইউপি চেয়ারম্যান স্বপন মাহমুদ জানান।
১০ জানুয়ারি, ২০২১।