স্টাফ রিপোর্টার
চাঁদপুর জেলা সিএনজি, অটোরিক্সা, আটোটেম্পু ও মিশুক, বেবিট্যাক্সি, ট্যাক্সি ও ট্যাক্সিকার পরিবহণ শ্রমিক ইউনিয়নের (রেজি. নং-চট্ট-২৫০৩) নির্বাচন আগামি ১০ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।
ইউনিয়নের সভাপতি মো. রিপন হোসেন বেপারী ও সাধারণ সম্পাদক আলী আক্কাছ মজুমদারের স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে জানা যায়, ইউনিয়নের বেশিরভার সদস্য আলাপ করে আগামি ১০ ফেব্রুয়ারি নির্বাচনের দিন ধার্য করা হয়েছে। ঐদিন সকাল ৮ থেকে বিকেল ৪টা পর্যন্ত শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
তারা আরো জানান, যেসব চালকরা এখনো তাদের সদস্য পদ নবায়ন করেননি বা সদস্য পদ গ্রহণ করেননি তাদের ইউনিয়নের কার্যালয়ে ৩ কপি পাসপোর্ট সাইজের ছবি ও ভোটার আইডি কার্ডের ফটোকপিসহ আগামি ১২ জানুয়ারির মধ্যে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো। যদি কোন চালক সদস্য পরিচয়পত্র নবায়ন বা গ্রহণ না করেন তবে তাদের হালনাগাদ ভোটার তালিকায় অন্তর্ভূক্ত করা হবে না এবং কার্যকরী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ইউনিয়ন কর্তৃক রাস্তায় চেকিং সময়ে প্রমাণসাপেক্ষে তাদের গাড়ি চালানো থেকে বিরত রাখা হবে।
১০ জানুয়ারি, ২০২১।
