শাহমাহমুদপুরে টিসিবি পণ্য বিক্রির উদ্বোধন

কে এইচ রনি
আসন্ন রমজানে বাজার নিয়ন্ত্রণ ও স্বল্প আয়ের মানুষকে সহযোগিতা করার লক্ষ্যে সারাদেশের মতো চাঁদপুরেও শুরু হয়েছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ভর্তুকিমূল্যের নিত্যপণ্য বিক্রির কার্যক্রম। জেলায় ১ লাখ ৪৫ হাজার ১৪৭ জন ফ্যামিলি কার্ডধারীর মাঝে এ পণ্য বিক্রি করা হবে।
তারই ধারাবাহিকতায় সোমবার (২১ মার্চ) সকালে চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নে ১ হাজার ২শ’ ৪২ জন ফ্যামিলি কার্ডধারীর মাঝে টিসিবি পণ্য বিক্রির উদ্বোধন করেন চাঁদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. নুরুল ইসলাম নাজিম দেওয়ান।
এসময় তিনি বলেন, আওয়ামী লীগ সরকার যে জনগণের পাশে আছে আজ এই কার্যক্রমের মাধ্যমে তা প্রমাণ। স্বল্প আয়ের মানুষ যাতে এই রমজানে কষ্ট করতে না হয় তাই জেলার ১ লাখ ৪৫ হাজার ১শ’ ৪৭ জনের মধ্যে সদর উপজেলার ১৪টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় ১৫ হাজার ২৬৮ জনকে এ সুবিধা দেওয়া হবে। চাঁদপুরের উন্নয়নে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছেন। সেই সাথে একটি সুখী ও সমৃদ্ধশালী দেশ উপহার দিতে সব পর্যায়ের নেতৃবৃন্দের সার্বিক সহযোগিতা কামনা করছি।
চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মাসুদুর রহমান নান্টু পাটওয়ারী।
শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদের সচিব মোহাম্মদ কুদ্দুছ আখন্দ রোকনের পরিচালনায় টিসিবি পণ্য বিতরণের উদ্বোধনকালে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা তথ্য অফিসার মোহাম্মদ মনির হোসেন, চাঁদপুর সদর উপজেলা আওয়ামী লীগের সহ-প্রচার সম্পাদক মো. মনির হোসেন গাজী, রাজরাজেশ্বর ইউপি চেয়ারম্যান হাজি হযরত আলী বেপারী, উপজেলা যুবলীগের সদস্য আবুল হাসানাত নয়ন, শাহমাহমুদপুর ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক ফারুক হোসেন বেপারী, যুগ্ম-আহবায়ক আবুল বাশার রনি, যুবলীগ নেতা কাউছার হাজীসহ সকল ইউপি সদস্য, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা।
ট্যাগ অফিসার ও সদর উপজেলা সহকারী প্রোগ্রামার হারুন অর রশিদের সার্বিক তত্ত্বাবধানে টিসিবি পণ্য বিতরণ করেন পুরাণবাজারের লক্ষ্মী ভান্ডারের স্বত্বাধিকারী টুটুল মনিসহ ডিলারের লোকজন।

২১ মার্চ, ২০২২