শাহমাহমুদপুরে ডা. দীপু মনি’র দিনভর গণসংযোগ ও উঠান বৈঠক

নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে

সজীব খান
চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নে চাঁদপুর-৩ নির্বাচনী এলাকার আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী ডা. দীপু মনির দিনভর গণসংযোগ ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার সকাল সাড়ে ১০টায় হযরত শাহমাহমুদ বাগদাদী (রা.) মাজার শরীফ জিয়ারত করে তিনি ইউনিয়নের প্রচারণার কার্যক্রম শুরু করেন। এসময় তিনি ইউনিয়নের মৃত আওয়ামী লীগ নেতাকর্মী ও মুক্তিযোদ্ধাদের কবর জিয়ারত করেন।
বিভিন্ন স্থানে নারী সমাবেশে তিনি বলেন, এ সরকারের আমলে বিগত ১৫ বছরে ব্যাপক উন্নয়ন হয়েছে। তিনি সরকারের উন্নয়ন কর্মকান্ড জনসমুক্ষে তুলে ধরেন এবং হাইমচর নদী ভাঙন বন্ধের বিষয়ে বিস্তারিত বর্ণনা করে। এ সরকারের আমলে বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা, বিধবা ভাতা, মাতৃত্বকালীন ভাতা ব্যাপকহারে জনসাধারণকে দেওয়া হয়েছে- সে বিষয়ে বলেন।
তিনি বলেন, নতুন কারিকুলামে বর্তমানে শিক্ষার ব্যবস্থা চালু করেছে সরকার, বিজ্ঞানভিত্তিক শিক্ষা কার্যক্রম চালু হলে নতুন প্রজন্ম ভবিষ্যতে তাদের জীবন নতুন করে সাঁজাতে পারবেন, বিশে^র প্রতিটি দেশের নতুন কারিকুলামে শিক্ষা ব্যবস্থা রয়েছে। শেখ হাসিনা সরকার বিশে^র সাথে তাল মিলিয়ে বাংলাদেশেও সে শিক্ষা ব্যবস্থা করছে। আগামি ৭ তারিখ অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে। সবাইকে ভোট কেন্দ্রে গিয়ে নৌকায় ভোট দিতে তিনি অনুরোধ জানান।
এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, উপ-দপ্তর সম্পাদক অ্যাড. রনজিত রায় চৌধুরী, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম নাজিম দেওয়ান, সাধারণ সম্পাদক আলী এরশ^াদ মিয়াজী, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী, জেলা কৃষক লীগের আহ্বায়ক আবদুল আজিজ খান বাদল, সদস্য সচিব হান্নান সবুজ, জেলা যুবলীগের সদস্য কামাল হোসেন খান লালু, শাহমাহমুদপুর ইউপি চেয়ারম্যান মাসুদুর রহমান নান্টু পাটওয়ারী, শাহমাহমুদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আখতারুজ্জামান পাটওয়ারী, সাধারণ সম্পাদক কামাল হাজি, উপজেলা যুবলীগের আহ্বায়ক অ্যাড. হুমায়ূন কবির সুমন, সদস্য জাহাঙ্গীর কবির কিশোর, জেলা ছাত্রলীগের সভাপতি জহির উদ্দিন গাজী, সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন, ইউনিয় মহিলা আওয়ামী লীগের সভাপতি বিলকিস বেগম, সাধারণ সম্পাদক ফিরোজা বেগম, ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক ফারুক বেপারী, যুগ্ম-আহ্বায়ক আবুল বাশার রনি, রুবেল কারী, তুষার হাজি, হাবিবুর রহমান হাজি, ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মামুন আল হাসান, সাধারণ সম্পাদক মেহেদী হাসান, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক আল হেলাল ইনু, যুবলীগ নেতা নজুরুল ইসলাম হাজী, শাহমাহমুদপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক ফারুক মিজিসহ ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
ডা. দীপু মনি হযরত শাহ মাহমুদ বাগদাদী (রা.) মাজার শরীফ জিয়ারত করতে আসলে খন্দকার সামছুল হক হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার পক্ষ থেকে ছাত্ররা তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান। এছাড়া ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সোহেল কারীর পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

২৪ ডিসেম্বর, ২০২৩।