স্টাফ রিপোর্টার
মহান বিজয় দিবস উপলক্ষে চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের এলইডি টিভি কাপ ডে নাইট মিনি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (৪ ডিসেম্বর) রাত ৮টায় ইউনিয়নের ২নং ওয়ার্ডে কুমারডুগী বেপারী বাড়ি সামনে মিনি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।
এলইডি টিভি কাপ ডে-নাইট মিনি ক্রিকেট টুর্নামেন্টের আয়োজক ওমর ফারুকের সভাপতিত্বে ও পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শাহমাহমুদপুর ইউপি চেয়ারম্যান স্বপন মাহমুদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শাহমাহমুদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আখতারুজ্জামান পাটওয়ারী, সাধারণ সম্পাদক কামাল হাজী, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. কামরুজ্জামান খান, শাহমাহমুদপুরের ২নং ওয়ার্ডের সভাপতি শাহ আলম খান, সাধারণ সম্পাদক শাহাদাত মিজি প্রমুখ।
এ সময় সুজন, হারুন, সোহেল হাজি, সজীব বেপারী, মুন্না গাজী, সজীব হাজি, ফয়সাল হাজি উপস্থিত ছিলেন। টুর্নামেন্টে মোট ২০টি দল অংশগ্রহণ করে। উদ্বোধনী খেলায় অংশ নেয় বাবুরহাট জুনিয়ারস ও হাজিগঞ্জ ওনিয়স।
০৬ ডিসেম্বর, ২০২০।
