
প্রেস বিজ্ঞপ্তি
মানবাধিকার সংস্থা ‘আইন সহায়তা কেন্দ্র’ (আসক) ফাউন্ডেশনের শাহরাস্তি উপজেলা কমিটির সদস্য পরিচিতি ও অফিস উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে এ উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
এতে ফাউন্ডেশনের শাহরাস্তি উপজেলা কমিটির সভাপতি মো. সাখাওয়াত হোসেন তালুকদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহরাস্তি পৌরসভার মেয়র আলহাজ আবদুল লতিফ।
ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গির আলমের পরিচালনায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের কেন্দ্রিয় কমিটির পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক লায়ন গাজী মো. ওমর ফারুক।
এতে বক্তব্য রাখেন ফাউন্ডেশনের কার্যনির্বাহী সদস্য সাংবাদিক মো. কামরুজ্জামান সেন্টু, আইন বিষয়ক সম্পাদিকা অ্যাড. শাহনাজ আক্তার রোজি, যুগ্ম সম্পাদক মো. মিজানুর রহমান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সহ-সভাপতি মো. মোশারফ হোসেন বাদল, সদস্য ইকবাল হোসেন, মিন্টু চক্রবর্তী, সুখরঞ্জনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশন যে মহতি উদ্যোগ নিয়ে তাদের কার্যক্রম শুরু করেছে এটি সত্যিই প্রশংসনীয়। আমরা আশা করবো অবহেলিত সমাজের মানুষের পাশে ন্যায়-নিষ্ঠার সাথে সঠিক পদক্ষেপ গ্রহণ করে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের সহায়ক হিসেবে এ ফাউন্ডেশন তাদের কার্যক্রম পরিচালিত করবে। আমরা সমাজের প্রতিটি মানুষ তাদের এ মহতি উদ্যোগে পাশে থাকার এবং সার্বিক সহযোগিতা করার চেষ্টা করবো, ইনশাল্লাহ।
