
স্টাফ রিপোর্টার
মাদক মামলায় ২ বছরের সাজাপ্রাপ্ত আসামি জসিম উদ্দিনকে আটক করেছে চাঁদপুর মডেল থানা পুলিশ। গত রোববার দিনগত রাত দেড়টায় তার নিজ বাড়ি থেকে এ এস আই সেলিম মিয়া-১ তাকে আটক করেন। জসিম উদ্দিন শহরের তালতলা বকাউল বাড়ি রোডের মৃত সারওয়ার আলমের ছেলে।
চাঁদপুর সদর মডেল থানার এএসআই সেলিম মিয়া জানান, আটক জসিম উদ্দিনের বিরুদ্ধে মাদক মামলায় ২ বছরের সশ্রম কারাদন্ড, ১০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে আদালত। ২০১৯ সালের ডিসেম্বর মাসে আদালত তার বিরুদ্ধে এ রায় দেন।
চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো. নাসিম উদ্দিন জানান, সোমবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।
