শাহরাস্তিতে আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ও সভা

মুক্তিযুদ্ধসহ দেশের সব উন্নয়ন ও অগ্রযাত্রা আ.লীগের হাত ধরে এসেছে
……………..মেজর অব. রফিকুল ইসলাম এমপি

নোমান হোসেন আখন্দ
শাহরাস্তি উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আওয়ামী লীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মো. ফরিদ উল্লাহ চৌধুরীর সভাপতিত্বে ও সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান মিন্টুর পরিচালনায় র‌্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে নেতৃত্ব দেন ও বক্তব্য রাখেন মেজর (অব.) রফিকুল ইসলাম বীর উত্তম এমপি।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, সারা বিশে^ বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল, সম্মান ও মর্যাদার দেশ। বিগত অন্য দলীয় সরকারগুলোর উন্নয়ন চিত্রের দৃশ্যমান কিছু নেই। জনগণকে সাথে নিয়ে আওয়ামী লীগ সরকার যখনই ক্ষমতায় এসেছিল উন্নয়নের মহাযজ্ঞ চালিয়ে আসছে। উন্নয়নের এ ধারাবাহিকতা আজ একটি চলমান প্রক্রিয়া। সর্বোপরি দেশের মুক্তিযুদ্ধসহ সব উন্নয়ন ও অগ্রযাত্রা বাংলাদেশ আওয়ামী লীগের হাত ধরেই এসেছে।
এসময় আরো বক্তব্য রাখেন শাহরাস্তি পৌর মেয়র হাজি আবদুল লতিফ, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও ইউপি চেয়ারম্যান মোস্তফা কামাল মজুমদার, কেন্দ্রীয় মহিলা আওয়ামী যুবলীগের যুগ্ম-সম্পাদিকা নাসরিন জাহান চৌধুরী শেফালী, কেন্দ্রিয় তাঁতী লীগের সাংগঠনিক সম্পাদক হেলাল উদ্দিন মোল্লা, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক খোকন সরকার, অধ্যক্ষ হুমায়ুন কবির লিটন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক চৌধুরী মোস্তফা কামাল, বিল্লাল হোসেন তুষার, মহিলা আওয়ামী লীগ সভানেত্রী জাহানারা ইমাম, উপজেলা যুবলীগ আহ্বায়ক আহসান মজ্ঞুরুল ইসলাম জুয়েল, যুগ্ম-আহ্বায়ক ও ইউপি চেয়ারম্যান ওমর ফারুক দর্জি, মাহফুজুল কবির, উপজেলা ছাত্রলীগ সভাপতি ইমদাদুল হক মিলন, সাধারণ সম্পাদক সোহেল হোসেন প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান আবু ইউসুফ পাটোয়ারী, মনির হোসেন, আওয়ামী লীগ নেতা, গোলাম মোস্তফা, আবুল হোসেন, সফিকুর রহমান মজুমদার, গোলাম মোস্তফা, আজিজুর রহমান মানিক, মোশাররফ হোসেন মুশু, নিজাম উদ্দিন মিজান, ফজলুল হক, সোহেল রানা প্রমুখ।

২ জুলাই, ২০১৯।