
মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তি যাতে মাথাচাড়া দিয়ে উঠতে না পারে সেদিকে সজাগ থাকতে হবে
………মেজর (অব.) রফিকুল ইসলাম বীর উত্তম এমপি
নোমান হোসেন আখন্দ
শাহরাস্তি উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। এছাড়া পরানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন, করফুলেন্নেছা সরকারি মহিলা কলেজের বার্ষিক ক্রীড়ার পুরস্কার বিতরণ করেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর (অব.) রফিকুল ইসলাম বীর উত্তম এমপি।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, মুক্তিযুদ্ধের স্বপক্ষ শক্তি আওয়ামী লীগ আজ ক্ষমতায় থাকায় দেশ আজ উন্নতির সোপান তলে। মুক্তিযোদ্ধাদের আশার আলো আজ জ¦লতে শুরু করেছে। যে আশা নিয়ে তারা দেশ স্বাধীন করেছে সে স্বপ্ন আজ বাস্তবে প্রতিপলন হচ্ছে। মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তিসহ সবাইকে সজাগ দৃষ্টি রাখতে হবে, যেন মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তি মাথাচাড়া দিয়ে উঠতে না পারে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা বিনির্মাণে তার সুযোগ্য কন্যা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সব মানুষকে বসবাসের সমান সুযোগ নিশ্চিত করার লক্ষ্যে কাজ করে চলেছেন।
তিনি আরো বলেন, কেউ দশ তলায় থাকবে, কেউ গাছতলায় থাকবে তা হতে পারে না। সব শিক্ষার্থী যেন উন্নত পরিবেশে লেখাপড়া করতে পারে সেজন্য প্রতিষ্ঠানগুলোতে নতুন ভবন ও আধুনিকায়নের কাজ চলমান রয়েছে। তিনি অতি শীঘ্রই করফুলেন্নেছা সরকারি মহিলা কলেজে অনার্স কোর্স চালু করার ঘোষণা দেন।
সারা দেশের উন্নয়নের চিত্র তুলে ধরে তিনি বলেন, ২০৪১ সালের আগেই আমরা বিশে^র বুকে উন্নত রাষ্ট হিসেবে মাথা উঁচু করে দাঁড়াতে পারবো, ইনশাআল্লাহ।
এসময় উপস্থিত ছিলেন নির্বাহী কর্মকর্তা শিরিন আক্তার, পৌর মেয়র হাজি আবদুল লতিফ, করফুলেন্নেছা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর আহমেদ হোসেন মজুমদার, থানার অফিসার ইনচার্জ মো. শাহআলম, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান তোফায়েল আহম্মেদ ইরান, মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন নাহার কাজল, উপজেলা মুক্তিযুদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার শাহাজান পাটোয়ারী, সাবেক উপজেলা আওয়ামী লীগ সভাপতি মুক্তিযোদ্ধা আবদুল মান্নান বিএসসি, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আহসান উল্ল্যা চৌধুরী, করফুলেন্নেছা সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ উৎপলা রাণী পাল, সহকারী অধ্যাপক একেএম মাহবুবুল হক, উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর মোহাম্মদ আদেল, প্রচার ও প্রকাশনা সম্পাদক জেড. এম আনোয়ার, উপজেলা যুবলীগ আহ্বায়ক আহসান মঞ্জুরুল ইসলাম জুয়েল, যুগ্ম-আহ্বায়ক ওমর ফারুক দর্জি, উপজেলা ছাত্রলীগ সভাপতি ইমদাদুল হক মিলন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুরাদ হোসেন প্রমুখ।
সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
