কচুয়ায় বঙ্গবন্ধুর মোরাল উদ্বোধন


কচুয়া ব্যুরো
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী ও বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যার্বতন দিবসকে স্মরণীয় করে রাখতে কচুয়ায় বঙ্গবন্ধুর মোরাল উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ফটকে পৌর আওয়ামী লীগের উদ্যোগে নির্মিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মোরালের উদ্বোধন করেন প্রধান অতিথি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহজাহান শিশির, মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা খানম, পৌর মেয়র নাজমুল আলম স্বপন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সালাউদ্দিন মাহমুদ, পৌর আওয়ামী লীগের সভাপতি আকতার হোসেন সোহেল ভূঁইয়া প্রমুখ।