নোমান হোসেন আখন্দ
কোভিড-১৯ সময়ে আক্রান্ত বিবেচনায় চাঁদপুর জেলায় দি¦তীয় সর্বোচ্চ ঝুঁকিপূর্ণ উপজেলা হিসেবে শাহরাস্তি অবস্থান করছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাপ্ততথ্য মতে, শাহরাস্তি উপজেলায় ৩ আগস্ট পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১ হাজার ২ শ’ ৭৬ জন, মৃত্যবরণ করেছেন ২৪ জন। সেই সাথে করোনার টিকা নিয়েছেন ১৩ হাজার ৯ শ’ ৯৮ জন ও স্বাস্থ্য কমপ্লেক্সের করোনা ওয়ার্ডে ভর্তি আছেন ১৬ জন।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. নাসির উদ্দিন জানান, স্বাস্থ্য কমপ্লেক্সে পর্যাপ্ত করোনা বেড ও ভ্যাকসিন মজুদ রয়েছে। কীটের মাধ্যমে করোনা রিপোটের তথ্য অল্প সময়ের মধ্যে রোগীরা হাতে পাচ্ছেন। জনবল সংকটের কারণে আমাদের দায়িত্বরত ডাক্তার ও নার্সরা হাপিয়ে উঠেছেন। এ উপজেলায় এন্টিজেনেকা কোভিশেল্ড ২য় ডোজ সম্পন্ন করেছেন ৩ হাজার ৭ শ’ ৭০ জন, ১ম ডোজ দিয়েছেন ৫ হাজার ২ শত ৮ জন, চলতি সপ্তাহে ২য় ডোজের টিকা আসলে তা সম্পন্ন করা হবে।
এছাড়া চলমান সিনোফার্মা (ভেরিসেল) টিকার প্রথম ডোজ টিকা পেয়েছেন ৪ হাজার ৩ শ’ ২০ জন। ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ে আগামি ৭ আগস্ট থেকে টিকা ক্যাম্পেইন সম্পন্ন করতে ইতোমধ্যই সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
০৪ আগস্ট, ২০২১।
