স্টাফ রিপোর্টার
চাঁদপুরে মুজিব শতবর্ষে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর গৃহহীন পরিবারের ৫৭ জন পেলো প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের দেয়া ঘরে নতুন বসতি। আর তাদের এই ঠিকানা করে দেয়া হয়েছে সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের ৬নং ওয়ার্ডের লক্ষীপুর গ্রামে। তাদের ইতোমধ্যেই জমির মালিকানার দলিল হাতে-হাতে পৌঁছে
দেওয়া হয়েছে। এ কারণে উপকারভোগীরাও অনেক আনন্দিত।
বুধবার (৪ আগস্ট) প্রধানমন্ত্রীর গৃহ নির্মাণ প্রকল্পে লক্ষ্মীপুর গ্রামের নির্মাণ করা ওই ঘরগুলোতে বসবাসকারীদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার হিসাবে খাদ্য সামগ্রীও তুলে দেওয়া হয়। আর এই অনুষ্ঠানে ভিডিও বার্তার মাধ্যমে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
তিনি বলেন, চাঁদপুর সদরে গৃহ পাওয়া উপকারভোগীর বেশিরভাগই পদ্মা, মেঘনা ও ডাকাতিয়া নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত। যারা সহায়-সম্বলহীনভাবে মাথা গোঁজার ঠাঁই পাবার আশায় দীর্ঘদিন দিনাতিপাত করছিলো।
সেই তাদের দুঃখ লাঘব করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর প্রধানমন্ত্রীর ‘একটি পরিবারও গৃহহীন থাকবে না’ এই শ্লোগানটি বাস্তবায়ন করতে আশ্রয়ণ প্রকল্পের এই মহৎ কাজটি জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশের সার্বিক তত্ত্বাবধানে চাঁদপুর সদরের ইউএনও সানজিদা শাহনাজ সুন্দরভাবে বাস্তবায়ন করেছেন।
আর তাকে এ কাজে সহযোগিতা করেছেন এসি ল্যান্ড (সদর) এবং লক্ষীপুর ইউপি চেয়ারম্যান সেলিম খানসহ অন্যান্যরা। ভিটেমাটি হারা অসহায় মানুষগুলোকে মাথা গোঁজার ঠাই করে দেওয়ায় আমি চাঁদপুরবাসীর পক্ষ থেকে প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা এভাবেই একজন সফল রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নেতৃত্বে সমাজের প্রয়োজনে হাতে হাত রেখে কাজ করে যাবো এই প্রত্যাশা করছি।
এ সময় গৃহ পাওয়া উপকারভোগীদের মধ্যে নিজেদের অনুভূতি প্রকাশ করেন দেলোয়ার হোসেন, পিংকী রানী, মেঘনাথ ত্রিপুরা, শামছুল ঢালী।
অনুষ্ঠানে চাঁদপুরের জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশের সভাপতিত্বে এবং চাঁদপুর সদরের ইউএনও সানজিদা শাহনাজের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. জেআর ওয়াদুদ টিপু, সাংগঠনিক সম্পাদক অ্যাড. মজিবুর রহমান, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী, চাঁদপুর প্রেসক্লাব সভাপতি ইকবাল হোসেন পাটওয়ারী, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান টুটুল প্রমুখ।
এ সময় চাঁদপুর সদরের এসি ল্যান্ড হেলাল চৌধুরী ও স্থানীয় ইউপি সদস্য, গ্রাম পুলিশ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। পরে উপকারভোগীদের মাঝে খাদ্য সহায়তা দেয়ার পর বেশ কয়েকটি ফলজ বৃক্ষ ঘরের সামনে রোপণ করা হয়।
উল্লেখ্য, চাঁদপুর সদরের গৃহহীন ৫৭টি ঘরের প্রত্যকটি ঘরেই বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে।
০৪ আগস্ট, ২০২১।
- Home
- চাঁদপুর
- চাঁদপুর সদর
- চাঁদপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৫৭ গৃহহীন পেল নতুন ঘর
