
নোমান হোসেন আখন্দ
‘কন্যা শিশুর অগ্রযাত্রা, দেশের জন্য নতুন মাত্রা’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে শাহরাস্তিতে জাতীয় কন্যা শিশু দিবস পালিত হয়েছে। শাহরাস্তি উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যেগে গতকাল সোমবার সকাল ১১টায় দিবসটি উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালি ও উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শাহরাস্তি উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান তোফায়েল আহম্মেদ ইরানের সভাপতিত্বে এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আবদুল আউয়াল খন্দকারের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরিন আক্তার।
তিনি তাঁর বক্তব্যে বলেন, আজকের কন্যা শিশু আগামি দিনের দেশ ও জাতির কর্ণধার। তারাই রাষ্ট্র ও সমাজের আগামি দিনে নেতৃত্ব দিবে। তাদের অবহেলা ও অবজ্ঞার চোখে না দেখে সুন্দরভাবে সমান চোখে দেখুন। নারীরাই আজ দেশের বিভিন্ন সেক্টরে গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত, তাই কন্যা শিশুকে ভিন্ন দৃষ্টিতে দেখার সুযোগ নেই।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সেলাই প্রশিক্ষণার্থী মুক্তা আক্তার, ১০ম শ্রেণির শিক্ষার্থী আলিয়া আনা, ৯ম শ্রেণির শিক্ষার্থী নিশাত তাসনিম, ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী তাবাসুম ফারুক, ৯ম শ্রেণির ছাত্রী তানজিনা সুলতানা রিনি প্রমুখ।
অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের অফিস সহকারী আলী আজ্জম।
০১ অক্টোবর, ২০১৯।
