শাহরাস্তিতে জেএসসি ও জেডিসি পরীক্ষায় অনুুপস্থিত ৭৭ জন

শাহরাস্তি ব্যুরো :
শাহরাস্তিতে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশের মধ্যে দিয়ে জেএসসি ও জেডিসি পরীক্ষার ১ম দিন অতিবাহিত হয়েছে। ১ম দিনে অনুপস্থিত রয়েছেন ৭৭ জন শিক্ষাথী। এতে জেএসসিতে ৫৩ জন ও জেডিসিতে ২৪ জন।
শাহরাস্তি-১, শাহরাস্তি বহুমুখী উচ্চ বিদ্যালয়ে মোট পরীক্ষাথী ১১৩৯ জন, এতে ছাত্র ৪৪৮ জন, ছাত্রী ৬৭৮ জন। অনুপস্থিত ১৩ জন। শাহ-২ চিতোষী আর এম উচ্চ বিদ্যালয় এতে মোট পরীক্ষাথী ৭১৪ জন, এতে ছাত্র ২৬৬ জন, ছাত্রী ৪৪৮ জন। অনুপস্থিত ১০ জন। শাহরাস্তি-৩ সুচীপাড়া উচ্চ বিদ্যালয় মোট পরীক্ষাথী ৯৬৮ জন, এতে ছাত্র ৩৭৭ জন, ছাত্রী ৫৯১ জন, অনুপস্থিত ১৪ জন। শাহ-৪ সুয়াপাড়া জিকে উচ্চ বিদ্যালয়ে মোট পরীক্ষাথী ৭৫৫ জন, এতে ছাত্র ৩০৭ জন, ছাত্রী ৪৪৮ জন, অনুপস্থিত ১০ জন। শাহ-৫ নিজমেহার মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে মোট পরীক্ষাথী ৫০১ জন, এতে ছাত্র ২২৮, ছাত্রী ২৭৩ জন, অনুপস্থিত ৬ জন।
এছাড়া জেডিসিতে শাহ-১ ভোলদিঘী কামিল মাদ্রাসায় মোট পরীক্ষাথী ৫৮২ জন, এতে ছাত্র ২৪৩ জন, ছাত্রী ৩৩৯ জন, অনুপস্থিত ১৬ জন। শাহ-২ নুনিয়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় মোট পরীক্ষাথী ৩০৫ জন। এতে ছাত্র ১২৯ জন, ছাত্রী ১৭৬ জন।