শাহরাস্তি ব্যুরো
শাহরাস্তিতে ৯ম বারের মতো নূরভিশন স্কলারশীপ এসোশিয়েশনের বার্ষিক বৃত্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। গত শুক্রবার ন্যাশনাল ভিক্টোরী স্কুল এন্ড কলেজে এ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ১ম থেকে ৫ম শ্রেণি পর্যন্ত প্রাথমিক পর্যাযের ২৫টি শিক্ষা প্রতিষ্ঠানের ৭০২ জন শিক্ষার্থী এ বৃত্তি পরীক্ষায় অংশ নেয়। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২৫ জন শিক্ষার্থী ট্যালেন্টপুলে বৃত্তি লাভ করে।
এতে আইডিয়াল কিন্ডারগার্টেনের ৫ জন, মীম মডেল একাডেমীর ৫ জন, মাতৃছায়া বিদ্যা নিকেতনের ৪ জন, শাহরাস্তি ন্যাশনাল ভিক্টোরী স্কুল এন্ড কলেজের ৩ জন, অক্সফোর্ড ইংলিশ মিডিয়াম স্কুলের ৩ জন, আকসা কিন্ডারগার্টেনের ১ জন, ফুলকুড়ি কিন্ডারগার্টেনের ১ জন ও আজাগরা সপ্রাবির ১ জন শিক্ষার্থী ট্যালেন্টেপুলে বৃত্তি পায়।
এসময় উপস্থিত ছিলেন এসোশিয়েশনের সভাপতি মুক্তিযোদ্ধা নুরুল হক নুরু, ব্যবস্থাপনা পরিচালক ও ন্যাশনাল ভিক্টোরী স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক নুরুননবী চৌধুরী রবিন, কেন্দ্র পরির্দশক ও বানিয়াচৌ সপ্রাবির প্রধান শিক্ষক মো. আবদুর রহিম, কেন্দ্র পরিচালক কাজী মো. মুরাদ হোসেন প্রমুখ।
