শাহরাস্তিতে ভাইদের দ্বারা অর্থ-সম্পদ আত্মসাত ও প্রাণনাশের হুমকি


স্টাফ রিপোর্টার
শাহরাস্তিতে ভাইদের দ্বারা অর্থ-সম্পদ আত্মসাত ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। উপজেলার সূচীপড়া এলাকার মো. শাখাওয়াত হোসেন দীর্ঘ বছর যাবৎ তার আপন ভাইদের দ্বারা নিষ্পেষিত হয়ে আসছে।
ভুক্তভোগী শাখাওয়াত প্রতিকারের আশায় পুলিশ সুপারের বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করে। এছাড়া তার ভাইদের দ্বারা প্রাণনাশের হুমকি থাকায় শাহরাস্তি থানায় একটি সাধারণ ডায়রিও করেন। যার নং-৫৯, তারিখ- ২/১/২০২০ইং।
শাখাওয়াত অভিযোগে উল্লেখ করেন, আমাদের দুইটি ইট ভাটা রয়েছে। আমি ১৯৯৭ সাল থেকে ১৫ বছর সৌদি আরবে থাকাকালীন সময়ে জীবনের কামাই করা সম্পূর্ণ অর্থ আমার ভাই মিজানুর রহমান ও আলমগীর হোসেনের কাছে পাঠাই। বিদেশ থেকে আসার পর ভাইদের সাথে যৌথভাবে ব্যবসা পরিচালনা করতে থাকি। আমাদের দু’টি ইটভাটার মূল্য আনুমানিক ৮ কোটি টাকা ও স্থাবর ৫ একর জমি রয়েছে। এছাড়া আমি বিদেশ থাকাকালীন সময়ে ইটভাটা ব্যবসার জন্য ভাইদের কাছে ৮৫ লাখ টাকা পাঠাই। আমার দুই ভাই মিজানুর রহমান ও আলমগীর হোসেন সবসময় ব্যবসার সব সুবিধা থেকে বঞ্চিত করে আসছে। আমার ভাইয়েরা আমাকে না জানিয়ে ব্যবসা থেকে নিজের নামে ও তাদের স্ত্রীর নামে বিভিন্নভাবে কোটি-কোটি টাকা অত্মসাৎ করেছে। আমাকে আমার হিস্যা অনুযায়ী পাওনা টাকা বুঝিয়ে দিচ্ছে না। গত এক বছরে আমার উপর ১৫ থেকে ২০ বার মারমুখি আক্রমন করেছে।
গত ২ জানুয়ারি থানায় ভাইদের বিরুদ্ধে সাধারণ ডায়রি করার পর গত ৬ জানুয়ারি সন্ধ্যায় অজ্ঞাত ৮/১০ অচেনা লোক আমাকে তুলে নেয়ার চেষ্টা করে। থানায় সাধারণ ডায়রি করে প্রতিকার না পেয়ে আমি ৮ জানুয়ারি পুলিশ সুপার বরাবর প্রতিকার চেয়ে লিখিত আবেদন করি। আমি জীবনের নিরপত্তাহীনতায় ভুগছি।