
হাইমচর ব্যুরো
ছাত্র, শিক্ষক ও অভিভাবক সমন্বয়ের লক্ষ্যে হাইমচরে আদর্শ শিশু নিকেতন জুনিয়র হাইস্কুলে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টায় আদর্শ শিশু নিকেতন জুনিয়র হাইস্কুল মাঠে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পরিচালক মো. মাজহারুল ইসলাম শফিকের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক এমএ লতিফ মিয়ার পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার একেএম মীর হোসেন।
এসময় তিনি বলেন, লেখাপড়ার মান বাড়াতে হলে অভিভাবকদের ভূমিকা রাখতে হবে। যে সন্তানের উপর তার মার আশীর্বাদ থাকে সেই সন্তান সবকিছুতেই সফলতা অর্জন করতে পারে। তাই আমার বিশ্বাস এ বিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের মা-বাবার দোয়ায় নিজেরা সফলতা অর্জন করে মা-বাবা তথা এ বিদ্যালয়ের সুনাম অর্জন করবে।
এসময় বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
