নোমান হোসেন আখন্দ
শাহরাস্তিতে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশের মধ্য দিয়ে জেএসসি ও জেডিসি পরীক্ষার ১ম দিন অতিবাহিত হয়েছে। প্রথম দিনে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) তে ৩৫ জন শিক্ষার্থী ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) তে ২১ জন্য শিক্ষার্থী অনুপস্থিত রয়েছে।
প্রাপ্ত তথ্যমতে, জেএসসিতে কেন্দ্র-১ : শাহরাস্তি বহুমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে মোট পরীক্ষার্থী ১ হাজার ৪শ’ ৭৬ জন। এর মধ্যে ছাত্র ৩শ’ ৭৬ জন ও ছাত্রী ৭শ’ ৯১ জন। এ কেন্দ্রে অনুপিস্থিত রয়েছেন ৯ জন শিক্ষার্থী। কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে রয়েছেন উপজেলা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সহকারী প্রোগ্রামার মো. শাহজাহান এবং কেন্দ্র সচিব মো. ইমাম হোসেন।
কেন্দ্র-২ : চিতোষী আরএম উচ্চ বিদ্যালয় কেন্দ্রে মোট পরীক্ষার্থী ৮শ’ ৮ জন। এর মধ্যে ছাত্র ৩শ’ ৩৯ জন ও ছাত্রী ৪শ’ ৬০ জন। অনুপস্থিত রয়েছে ৯ জন শিক্ষার্থী। কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে রয়েছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আহসান উল্ল্যাহ চৌধুরী ও কেন্দ্র সচিব মো. মিজানুর রহমান।
কেন্দ্র-৩ : সূচীপাড়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে মোট পরীক্ষার্থী ৯শ’ ৪ জন। এর মধ্যে ছাত্র ৩শ’ ৭৭ জন ও ছাত্রী ৫শ’ ২৭ জন। এ কেন্দ্রে অনুপস্থিত রয়েছেন ৬ জন শিক্ষার্থী। কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে রয়েছেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ খাজা মাইনুদ্দিন ও কেন্দ্র সচিব মো. শামসুল হুদা ভূঁইয়া।
কেন্দ্র-৪ : সূয়াপাড়া জিকে উচ্চ বিদ্যালয় কেন্দ্রে মোট পরীক্ষার্থী ৬শ’ ৫১ জন। এর মধ্যে ছাত্র ২শ’ ৪৮ জন ও ছাত্রী ৪শ’ ৩ জন। এ কেন্দ্রে অনুপিস্থিত রয়েছেন ৭জন শিক্ষার্থী। কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে রয়েছেন উপজেলা সমবায় কর্মকর্তা মো. আনোয়ার হোসেন ও কেন্দ্র সচিব মো. আখতার হোসেন।
কেন্দ্র-৫ : নিজমেহার মডেল পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে মোট পরীক্ষার্থী ৫শ’ ৬৩ জন। এর মধ্যে ছাত্র ২শ’ ৪০ জন ও ছাত্রী ৩শ’ ১৬জন। এ কেন্দ্রে অনুপস্থিত রয়েছেন ৮ জন শিক্ষার্থী। কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে রয়েছেন উপজেলা দারিদ্র্য বিমোচন কর্মকর্তা মো. জালাল ফারুক আখন্দ ও কেন্দ্র সচিব রতন কান্তি দত্ত।
জেডিসিতে কেন্দ্র-১ : শাহরাস্তি চিশতীয়া ইসলামীয়া আলীম মাদ্রাসা কেন্দ্রে মোট পরীক্ষার্থী ৫শ’ ৯১ জন। এতে ছাত্র ২শ’ ৪৬ জন ও ছাত্রী ৩শ’ ৩২ জন। এ কেন্দ্রে অনুপস্থিত রয়েছেন ১৩ জন শিক্ষার্থী। কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে রয়েছেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আব্দুল আউয়াল খন্দকার ও কেন্দ্র সচিব মাও. মো. বেলাল হোসেন।
কেন্দ্র-২ : নূনিয়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসা কেন্দ্রে মোট পরীক্ষার্থী ৩শ’ ২৪ জন। এর মধ্যে ছাত্র ১শ’ ৩২ জন ও ছাত্রী ১শ’ ৮৪ জন। এ কেন্দ্রে অনুপস্থিত রয়েছেন ৮ জন শিক্ষার্থী। কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে রয়েছেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. জহিরুল ইসলাম ও কেন্দ্র সচিব মাও. মো. দেলোয়ার হোসেন।
এদিকে উপজেলার ৫টি জেএসসি ও ২টি জেডিসি কেন্দ্রে সুষ্ঠু, শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরিন আক্তার ও সহকারী কমিশনার (ভূমি) উম্মে হাবিবা মীরা।
