হাজীগঞ্জে জেএসসি, জেডিসি ও ভোকেশনাল পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ১শ’১

হাজীগঞ্জ ব্যুরো
হাজীগঞ্জে চলতি বছরের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) এবং এসএসসি/দাখিল (ভোকেশনাল) শিক্ষাক্রমের নবম শ্রেণির সমাপনরি প্রথম দিনের পরীক্ষা শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার অনুষ্ঠিত পরীক্ষায় জেএসসিতে বাংলা ও জেডিসিতে কোরআন মাজিদ ও তাজবিদ এবং ভোকেশনাল (নতুন ও পুরাতন সিলেবাস) বাংলা প্রথম পত্র অনুষ্ঠিত হয়।
উপজেলার ১১টি কেন্দ্রে ৭৮৩৪ জন পরীক্ষার্থীর মধ্যে ১শ’ ১ জন অনুপস্থিত ছিলেন। এর মধ্যে ৭টি কেন্দ্রে অনুষ্ঠিত জেএসসি পরীক্ষায় ৫৯১১ জনের মধ্যে ৬৩ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। এর মধ্যে হাজীগঞ্জ সরকারি পাইলট হাইস্কুল কেন্দ্রে ১২ জন, হাজীগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ১০ জন, বলাখাল জেএন উচ্চ বিদ্যালয় এন্ড কারিগরি কলেজ কেন্দ্রে ১০ জন, রাজারগাঁও উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৫ জন, পালিশারা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৫ জন, রামপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৭ জন এবং আমিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ১৪ জন।
৩টি কেন্দ্রে অনুষ্ঠিত জেডিসি পরীক্ষায় ১৫০৪ জনের মধ্যে ৩৪ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। এর মধ্যে হাজীগঞ্জ আহমাদিয়া কামিলা মাদরাসা কেন্দ্রে ১৮ জন, বেলচোঁ ফাজিল মাদরাসা কেন্দ্রে ৪ জন এবং রাজারগাঁও ফাজিল মাদরাসা কেন্দ্রে ১২ জন। অপর দিকে হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাইস্কুল এন্ড কলেজে কেন্দ্রে অনুষ্ঠিত এসএসসি/দাখিল (ভোকেশনাল) শিক্ষাক্রমের নবম শ্রেনি সমাপনি পরীক্ষায় ৪২৯ জনের মধ্যে ৪ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।
এদিকে কঠোর নিরাপত্তা ও নজরদারির মধ্যে দিয়ে সারা দেশের মতো হাজীগঞ্জেও শান্তিপূর্ণভাবে এ পরীক্ষার প্রথম দিন অতিবাহিত হয়েছে। আইন-শৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে কেন্দ্রে পরীক্ষার্থীদের প্রবেশ বাধ্যতামূলক, কেন্দ্র পরিদর্শনে বিশেষ টিমের সক্রিয় আনাগোনা, কেন্দ্রের বাইরে ২০০ গজের মধ্যে কোনো জটলা করতে না দেয়া, সিসি ক্যামেরার নজরদারি, পরীক্ষা চলাকালে এবং এর আগে ও পরে পরীক্ষা সংশ্লিষ্ট নন, এমন কাউকে কেন্দ্রে প্রবেশ করতে না দেয়ার মধ্য দিয়ে প্রথম দিনের জেএসসি-জেডিসি পরীক্ষা অনুষ্ঠিত হয়।