মতলব উত্তর থানা ওসি’র ব্যক্তিগত উদ্যোগে শিক্ষার্থীদের সাথে ইভটিজিং ও বাল্যবিবাহ রোধে মতবিনিময়

মতলব উত্তর ব্যুরো
মতলব উত্তর থানার উদ্যোগে ঝিনাইয়া উচ্চ বিদ্যালয়ে ইভটিজিং ও বাল্য বিবাহ রোধে মতবিনিময় করেছেন ওসি মো. নাসির উদ্দিন মৃধা। গতকাল রোববার সকালে শিক্ষার্থীদের উদ্দেশে প্রধান অতিথি বলেন, মাদক, সন্ত্রাস, ইভটিজিং ও বাল্য বিবাহ থেকে দূরে থাকতে হবে। তিনি আরো বলেন, ছাত্রজীবন হচ্ছে বীজ বপনের সময়। এ সময় মনোযোগ দিয়ে লেখাপাড়া করে সুশিক্ষায় শিক্ষিত হতে হবে। আজকের শিক্ষার্থীরাই আগামি দিনের ভবিষ্যত। ভালোভাবে লেখাপড়া শিখে দেশ ও জাতির মঙ্গল বয়ে আনবে।
পাশাপাশি শিক্ষার্থীদের মোবাইল ফোন, ফেসবুক ও ইন্টারনেট ব্যবহার না করার উপদেশ দেন। ৫ ওয়াক্ত নামাজ পড়া, নিয়মিত পড়াশোনা ও খেলাধুলা করা, বড়দের সম্মান এবং ছোটদের ¯েœহ করার আহবান জানান।
ওসি নাসির উদ্দিন মৃধা শিক্ষার্থীদের যে কোন সমস্যায় ‘৯৯৯’ অথবা থানার ওসির নম্বরে ফোন দেয়ার পরামর্শ দেন। পুলিশ সর্বদা জনগণের সেবায় নিয়োজিত রয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের শিক্ষক জহিরুল ইসলাম, এবিএম শামসুল আলম, শওকত আলী, জাকির হোসেন, আবদুল ওয়াদুদ, সাইফুল ইসলাম খান, মো. হুমায়ুন কবীর, পুতুল দাস, মো. মামুনসহ শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।