শাহরাস্তিতে স্মরণকালের বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা

নোমান হোসেন আখন্দ/ইউছুপ আলী :
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ ইউনেস্কোর মেমোরি অব দ্যা ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্টারে অন্তর্ভুক্তির মাধ্যমে বিশ্ব প্রামাণ্য ঐতিহ্যের স্বীকৃতিপ্রাপ্তিতে শাহরাস্তি উপজেলা প্রশাসনের উদ্যোগে স্মরণকালের বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল সাড়ে ৯টায় মেহার উচ্চ বিদ্যালয় থেকে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে এসে সমবেত হয়।
শোভাযাত্রায় অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. দেলোয়ার হোসেন মিয়াজী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হাবিব উল্যাহ মারুফ, সহকারী কমিশনার (ভূমি) লিটুস লরেন্স চিরান, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান মিন্টু, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মানিক লাল মজুমদার, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. দুলাল চন্দ্র ঘোষ, কৃষি কর্মকর্তা সোফায়েল হোসেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আহছান উল্যাহ চৌধুরী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আশেকুর রহমান, মৎস কর্মকর্তা উম্মে হাবিবা মুমু, শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ মো. মিজানুর রহমান, প্রেসক্লাব সভাপতি কাজী হুমায়ুন কবির, উপজেলা আ’লীগ সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর মো. আদেল, প্রচার ও প্রকাশনা সম্পাদক জেড এম আনোয়ার, পৌর যুবলীগের যুগ্ম-আহবায়ক আবদুল মান্নান বেপারী, চিতোষী পশ্চিম ইউপি চেয়ারম্যান যোবায়েদ কবির বাহাদুর, বীর মুক্তিযোদ্ধা মো. শাহজাহান পাটোয়ারী, মো. নুর আহম্মদ প্রমুখ।
আনন্দ শোভাযাত্রায় বিভিন্ন দপ্তরের প্রশাসনিক কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ, বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এদিকে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা উপলক্ষে বিভিন্ন প্রশাসনিক দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক ও সামাজিক সংগঠন ব্যান্ডপার্টিসহ আনন্দ শোভাযাত্রায় অংশগ্রহণ করেন। শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন ফুল দিয়ে শুভেচ্ছা জানায়।